somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুতা কাটা ঘুড়ি

২১ শে আগস্ট, ২০২১ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।

একটা মানুষ যদি পুরা পরিবার নিয়া ঢাকা শহরে থাকে আনুমানিক কত খরচ পড়বে? এই বাসা ভাড়া, অফিস থেকে বাসায় আসা যাওয়া বাবদ যাতায়াত ভাড়া, ফোন বিল স্বামী স্ত্রীর,ছেলেমেয়েদের পড়াশোনার খরচ, ডিশ বিল, কারেন্ট বিল, মাসে একটা দুইটা নেমন্তন্ন থাকলে কত খরচ হতে পারে? দশ হাজার? বিশ হাজার?ত্রিশ হাজার? আসলে কত? ধরে নিলাম মাঝামাঝি সংখ্যা বিশ হাজার।

এখন যে লোক বেতন পায় ১৫,০০০ টাকা সে এই বাকী ৫,০০০ টাকা কোথা থেকে দিবে?  প্রতিমাসে এই কলিগ সেই কলিগের কাছ থেকে ধার নিবে। বউ এর গহনা বন্ধক দিবে?  টাকা ম্যানেজ হলেও শোধ করবে কিভাবে?

ধরেন আল্লাহ না করুক এর মধ্যে অসুখ বিসুখ হলে আরও বাড়তি খরচ কিভাবে আসবে?কেউ কি এসব বিষয়ে ভাবেন?

আমরা ব্লগার গন ভেবেও কিচ্ছু করতে পারব না। এ সত্যি! ভাবতে হবে কাকে? যারা দেশ পরিচালনা করেন তারা ভাববে।

ভাববে শিক্ষিত বুদ্ধিজীবি গন যারা দেশে বুদ্ধি বেঁচে খেয়ে পড়ে থাকেন। টিভিতে টক শোতে দেশপ্রেম দিয়ে আমাদের ভাসিয়ে দেন।

দেশে এমনও শ্রেণীর লোক আছে যারা চালের দাম কেজি প্রতি ৫০,০০০ টাকা হলেও দিব্যি খেয়ে পড়ে চলতে পারবে। বহাল তবিয়তে থাকবে কারণ তাদের অঢেল সম্পদ অঢেল টাকা পয়সা।

এদের অঢেল টাকা কামানোর রাস্তা করে দেয় যারা দেশ পরিচালনায় থাকে তারা। কিভাবে? উত্তর খুব সোজা।

এই সকল বিত্তবান শ্রেণী পার্টি চালাতে ইলেকশন করতে কোটি কোটি টাকা ইনভেস্ট করে। এরা চায় এদের মন মতন সরকার বা পছন্দের মানুষ জন ক্ষমতায় থাকুক। এতে করে কি হবে? সে আরও বিত্তবান হবে একচেটিয়া ব্যবসা করবে বানিজ্যের প্রসার ঘটাবে।

সাথে ঐ সকল পলিটিশিয়ান ও অঢেল টাকা কামাবে। সে ওসব বিত্তবানদের সাথে পার্টনারশিপ ব্যবসা করবে। এই হলো বিষয়। আর এগুলা বুঝতে এত শিক্ষিত হতে হয় না। পি এইচ ডি ধারী হতে হয় না। চোখ কান খোলা থাকলে জানা যায়।

শেষ করছি ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির উদাহরণ দিয়ে। তিনি ক্ষমতায় থাকাকালীন সময়ে ২০০৭ সালের নির্বাচনী প্রচারের জন্য লিবিয়া থেকে অর্থ সাহায্য নেয়ার অভিযোগে অভিযুক্ত হন।

সেই তদন্তের সূত্র ধরে ২০১৩ সাল থেকে সাবেক প্রেসিডেন্ট এবং তার আইনজীবী থিয়েরি হারজগের কথোপকথনে আড়ি পাততে শুরু করেন তদন্তকারীরা। সেই তদন্তে উঠে আসে, ভুয়া পরিচয়ে কেনা মোবাইলে কথা হয় দুজনের।

তদন্তকারীরা জানান, সারকোজির মোবাইলটি রেজিস্ট্রি করা ছিল পল বিসমুথ নামে।

তদন্তে আরও উঠে আসে, বেটেনকোর্টের থেকে অর্থ সংগ্রহের মামলা সম্পর্কিত গোপন তথ্য আজিবার্টের থেকে নেয়ার বিষয়ে বহুবার আলোচনা হয় সারকোজি-হারজগের।

নিজের রাজনৈতিক দলের বিরুদ্ধে একটি তদন্তের গোপন তথ্যের বিনিময়ে ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্টকে বিদেশে লোভনীয় চাকরি পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন সারকোজি।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সারকোজির সাবেক আইনজীবী থিয়েরি হারজগকেও তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ব বিখ্যাত কসমেটিক কোম্পানি লরেলের সাথেও একটা অর্থ কেলেংকারীর ঘটনা রয়েছে।

অথচ এই নিকোলাস সারকোজি এক সময় ফ্রান্সের হিরো ছিলেন। এক স্কুলে এক সন্ত্রাসী বোম নিয়ে স্কুলের বাচ্চাদের মেরে ফেলার হুমকি দেয়। নিকোলাস সারকোজি তখন নিজের প্রাণের কথা চিন্তা না করে সেই সন্ত্রাসীর সাথে কথা বলেন এবং নিজে যেয়ে বাচ্চাদের উদ্ধার করেন। যদিও এখন সবাই বলছে এসব ছিল তাঁর নির্বাচনে জেতার কৌশল!

আসলে সময় এত নিষ্ঠুর কাতিল যার কাছে সবাই অসহায়। এই ধরেন ২১ আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহ বাঁচায় দিছে যদি মারা যেতেন!
তাহলে আজ হয়তো তারেক দেশে থাকত, খালেদা দিব্যি বাইরে ঘুরাফেরা করত। চন্দ্র মানব ওয়াজ কইরা যাইত আরও অন্য গ্রহে কেমনে যাওয়া যায় ইত্যাদি।

যাক ওসব কথা ঐ যে শুরুতে বললাম ১৫,০০০ টাকা বেতন পাওয়া নিম্নমধ্যবিত্ত সেও কিন্তু গোটা একটা মানব শরীর ! এদেশের অংশ। বিষয়টা মাথায় রাইখেন। নইলে সময় কারে যে কি করে টের পাবেন না।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লিখেছেন কাছের-মানুষ, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ১১:৩৯


লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে

এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

×