শরতের চিঠি ।
১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
স্বপ্ন ঘুড়ি,
কেমন আছ ?
চাইলেও আর ধরতে পারছি না
বলতে পারছি না,
শরতের আলোর মতো
শিমুল তুলার মতো নরম তুমি।
স্বপ্ন ঘুড়ি,
কোন এক শীতের সকালে
গায়ে তোমার গোলাপি কার্ডিগান
আমার পুরনো সেই সোয়েটার
কুয়াসা ভেংগে ভেংগে
শীতল জল ছুঁয়ে ছুঁয়ে
আটকে পড়া কচুরির ফুল
গুঁজে দিয়েছিলাম
মেঘ কালো তোমার চুলে
ভেসে গেছি বহুদূরে নানান খেয়ালে।
স্বপ্ন ঘুড়ি,
সুনসান এক অলস দুপুরে
এসেছিলে আমার ঘরে
তোমার প্রিয়
মানিক বাবুর উপন্যাস
আমার চণ্ডিদাস।
আজও মনে আছে
বর্ষা ভেজা এক সন্ধ্যায়
তোমার ওষ্ঠ
মরাল গ্রীবা ছুঁয়ে ছুঁয়ে
গলেছি দুজন
কেমন করেছি ফিসফাস !
স্বপ্ন ঘুড়ি,
তোমার শহরের রাতগুলো
বড্ড বেশী জাঁকালো
খবরে শুনি,
ভেজাল নাকি বেড়ে গেছে সাদায় কালো
সাবধানে থেকো
ছিলে তুমি
এখনো আছো
তুমি যে আমার
সব বিলিয়ে পাওয়া একমাত্র আলো।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন