বন্ধ হোক রাগ গোসসার কারবার !
১৬ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
আমার আমি জানি
কতটা দরকারী তুমি
আমার চারপাশ জানে
কতটা ভেতরে ছিলে তুমি।
রেলের বগির মতো
একটার সাথে আরেকটা যুক্ত
যে মেঘের দল এদিক সেদিক ঘোরে
ওদের পানে চেয়ে
তোমার কথা শুধাই কত।
ভোরের যে পাখিগুলি ডানা ঝাপটিয়ে
চলে যায় লোকালয়ে খাবারের খোঁজে
যে পথিক হেঁটে এসেছে বহু কিছু ছেড়ে
ওরা জানে
ওরা জানে
কতটা একলা আমি
রাতদিন আমার
কেমন বিরহে পোড়ে !
তোমার সেই হাসি
সেই ডাগর দুটি আঁখি
সেই চঞ্চলতা
চুমু আর উষ্ণতা
সব আজ ফিরে আসতে চাইছে
সব আজ আগের মতন প্রাণ চাইছে
চুপচাপ কেন তুমি?
অনেকটা দীর্ঘদিন সেলফে রাখা
ধুলোজমা কিতাবের মতো।
হে প্রিয়,
একটি বার দাও সুযোগ
আমি উলটে পালটে
তোমায় ছুঁয়ে ছুঁয়ে
মুছতে থাকি সমস্ত ক্ষত।
হে প্রিয়, শোন
বন্ধ কর তোমার
রাগ গোসসার কারবার
বেলা শেষের দিকে
হাওয়া বইছে খুব।
যেকোন কিছু ঘটতে পারে
সব ভুলে
সব ভুলে
চলো,
প্রেম যমুনায়
যেমন খুশি অমন দেই ডুব।
১৬ অক্টোবর ২২।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন

আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন