এখনো আমি..... !
১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
এখনো আমি তোমার অপেক্ষায় আছি
রাত-দিন জাগি
নির্ঘুম চোখ
বারান্দার পায়চারি
দীর্ঘদিনের স্বাক্ষী।
আমি,
তোমার অফিসের সামনে দিয়ে
রোজ আসা যাওয়া
পাঁচ ছয় বার কমছে কম করি
কখনো কখনো
ইচ্ছে করে প্যালেস্টানিদের মতো
ঢিল ছুঁড়ে মারি
অথবা
গুলতি দিয়ে কাঁচটা গুড়িয়ে
তোমায় ছিনিয়ে আনি।
এতো কিসের কাজ?
কিসের এতো অর্থের পিছনে ছুটে মরা?
ঘড়ির সনে পাল্লা দিয়ে বাঁচা
ধ্যাৎ !
ওসব যে প্রেমের কাছে নস্যি ।
এখনো আমি তোমার অপেক্ষায়
দুয়ার খোলা রাখি
হাত বাড়ালেই
সেই আমি
কাঁচা-পাকা সেভ না করা
খোচাখোচা দাড়ি ।
সিগারেটের অর্ধেক পোড়ছে
বাকীটা ছাই হয়ে
ঘরের মেঝেতে হাওয়ার সনে ঘুরছে
এঁটো চায়ের কাপ
টি-শার্ট কমদামী ।
এখনো আমি তোমার অপেক্ষায়
মরার আগে যেমন লাগে জল পিয়াস
অমন কষ্ট নিয়া বাঁচি
তোমার মুখপানে
এখানো কেমন ভিখেরির মতো
হা করে তাকিয়ে থাকি ।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....
১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন
তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।
আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব...
...বাকিটুকু পড়ুন
বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[
শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব-
একবার শুধু থামুন।রাগ...
...বাকিটুকু পড়ুন
দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে...
...বাকিটুকু পড়ুন