কাহিল সম্প্রদায়ের একজন !
২৫ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।
কবেই আমি দিয়েছি ইস্তফা
ছিলাম না কারো সাতে কিংবা পাঁচে
ছিলাম না কোন দলে
যাইনি ডানে বামে
আমার কলম চলে
তোমাদের ভীষণ জ্বলে।
না,
ওদের কোন দীপাবলি
বা
নেই ঈদ পুজা
এমনকি ছুটিছাটা !
বারো মাস উপোস
বারো মাস নিখোঁজ।
দিস্তা ভরা কাগজে
মিডিয়া নিউজে
ন্যাংটো মরে আছে
আসে এমন খবর
জানাযা নেই
কিচ্ছু নেই
মিলে না ঠিক কবর !
ওদিকে বেজন্মা কুকুর
আছে কিন্তু জব্বর
গায়ে গতরে চর্বি বেশ
খেয়েই চলেছে দেশ !
তোমাদের বাজেটের কতটুকু
পায় ওরা ?
কোনদিন চায়নি তো
হাতি, গাড়ি, ঘোড়া ।
তিন বেলার বদলে
এক বেলায় নেমেছে ক্ষুধা
জুটছে না
জুটছে না
আর কত রইবে চুপ মাবুদ খোদা !
আজকাল এটাই রেওয়াজ
মুজিব নোট বিদেশে ডলার
যতই দামী হোক আলু পেঁয়াজ
ধরবে কে ওদের কলার !
ওরা যায়নি কখনো সমুদ্র স্নানে
ওরা জানে না কি করে
খেতে হয় চুমু
প্রেয়সীর ঠোঁটে
অতশত ওরা চায়নি কোনদিন
গোটা জীবন যাদের মলিন।
আমি ওদের একজন
নেই কোন দল
নেই কামান গোলা সমেত প্রশাসন
খেটে খাই রোজ
নিজেই নিজেকে দেই বুজ।
দ্বিতল বাড়ি যাদের বেড়ে হয়েছে দশ
কি এমন কারসাজি
কেমনে হয় এমন উন্নতি ?
মালেমাল
নেই যাদের লস।
ওদের ক্যান ছুঁয়ে যায় না বান তুফান ?
এমন কি আজরাইল !
আমরা হালায় বোকাচোদা
কইতে কইতে আজ কাহিল।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২২ বিকাল ৫:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন