ভীষণ ক্ষ্যাপা !
০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
খেলছ তুমি
শিকার আমি
তোমার টানেই ভেংগে চুর
টুকরো হলেও দেখি
সোনালী ভোর।
শীঘ্রই শেষ হবে এ খেলা
ক্ষত অক্ষত দুটোতেই পূর্ণ পেয়ালা
চুমুকে চুমুকে মাতাল আমি
তুমি ই নেশা।
দ্যাখো চেয়ে
কতটা খুনে লাল
অন্তর ফালাফালা
শরাবে শরাবে মন দিল বাঁচে মরে
প্রেম তো রয় উজানে
দুশমনে ভর্তি সরাইখানা।
হৃদয় বুঝতে
এ কি!হয়েছে দশা
গোলাপ ফুটে রোজ
সাথে রয় গোটা কয়েক কাঁটা।
ভিতর ঘরে দেই তালা
শূন্যে খুঁজি চাবি
তুমি আর আমি বিরহ সুত্রে গাঁথা।
ব্যস্ত দুজন
কোথায় রাখি এত শোক ব্যথা?
রক্ত ঝরে নোনা জমে
দিশেহারা পাগলা ঘোড়া
হাতে লাগাম তোমার
আমিও ভীষন ক্ষ্যাপা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন