somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

স্প্যানকড
স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

ইচ্ছেগুলো রোজ মরে !

২০ শে জুন, ২০২৩ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট ।

ইচ্ছে করে তোমার সনে সমস্তদিন টইটই  
রাজধানীর দুষিত বায়ু ছেড়ে
চলে যাই বহুদূর
যেখানে সবুজ ধানের জমি
সুনীল আসমান
ছুটে চলছে নদী
হাঁটছি দুজন পাশাপাশি
আমার গায়ে গোল গলা টি শার্ট
দু দিনের পুরনো জিন্স
তোমার হ্যান্ডলুম ব্লাউজ,
হাতে চুড়ি
উঁচু করে তোলা খোঁপা শাড়ী জামদানী।

লেবু কচলানো
ধোঁয়া উঠা ডাল-ভাত
গেলাস ভেজা বরফ ছানা শীতল জল
আখের রস,
তাল শাঁস,
বাঁশের ছাউনি দেয়া দোকানের
চা, সিংগাড়া
মার্কিন মুল্লুকের কোক
অন্তত একদিন এমন হোক ।

ক্যামেলিয়া ফোটা সন্ধ্যে
ভীড় ঠাসা শহুরে রেঁস্তোরায়
চোখে চোখ
জানো,
এমন হাজারো ইচ্ছে জাগে রোজ 
আবার রোজ মরে মরে শুরু করে মাতম শোক।

ইচ্ছে করে তোমার আংগুল ছুঁয়ে
এক বর্ষা ভিজে যাই
গ্রীষ্মের ছুটিতে দীর্ঘ সময় বাথটাবে জলকেলি
শীতের রাতে ফিসফিস
এক কম্বলে যা ইচ্ছে তাই।

আরও
ইচ্ছে করে তোমার কাছে এক দৌড়ে চলে আসি
কোলে মাথা রেখে অন্তত একটা দুপুর বাঁচাই।

ইচ্ছে করে আমার পিঠে নুর হোসেনের মতো লিখি
"তুমি পাখি
তুমি জান
সকল যম যাতনার মলম দাওয়াই। "

এমন কত ইচ্ছে ঘুরঘুর
ভেতরে বুদবুদ

জানি এর কোনটাই ঘটবে না
আবার ঘটে যেতে পারে
আমি ভীষণ পজিটিভ লোক।

এখন তো
হায়দার হোসেনের মতো কই,
ফাইস্যা গেছি শালা !
তুমি ছাড়া একলা কেমনে শুই ?



সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২৩ দুপুর ১:৪৬
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×