
মেয়ে,
আজকাল তোমাকে তছনছ করতে
দেহ মন ভীষণরকম চায়
আমরা কেউ ইশ্বর তো নই !
আমাদের ঘুম আছে
ওম আছে
স্বপ্ন আছে
দু:খ আছে
ক্ষুধা আছে
কাম আছে
আছে মিথ্যে বলার নিখুঁত কারুকাজ।
আমাদের শীত আছে
গ্রীষ্ম আছে
আছে ঘন বর্ষায় ভিজে যাবার রেওয়াজ
তাল পাকা দুপুর আছে
আছে ঘুলঘুলির বাতাস
জলে পা ডুবিয়ে সূর্য ডোবার ক্ষণ আছে
ঘরে ফেরার টান আছে
গান আছে
কবিতা আছে
অশ্লীল কথা আছে
আছে কিন্তু লাজ !
অফিস আছে
আছে ছুটিছাটা
কপালে জড়োসড়ো হাজারো চিন্তার ভাঁজ
এমনকি
সন্তান জন্ম দেয়া থেকে
বাকী আছে করা কতশত মহৎ কাজ।
আমরা কেউ ইশ্বর তো নই !
মানব মানবী
প্রেমিক প্রেমিকা
বন্ধু
অথবা
এরচেয়ে বেশী
যার নাই সীমানা
তবে মেয়ে
দূরত্ব রেখে কিসের ফায়দা
কিসের এতো লাভ?
এসো কাছে
ঠোঁটে ঠোঁটে যুদ্ধ
বন্ধ হয়ে যাক এসকল হা হুতাশ
আমরা কেউ ইশ্বর তো নই
প্রেম কামনার দাস।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




