
মেয়ে,
তোমাকে একটিবার দেখার আশায়
কেমন যেন হয়ে যাই
বুকে কান পাতলে শুনতে পেতে
হৃদয়ের গতি
এতোটাই
এতোটাই
যেকোনো সময়
উহা বেরিয়ে আসতে পারে
তাই ভীষণ রকম থতমত খাই।
আসলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত
লুকিয়ে রয়েছে তোমার যে সৌন্দর্য
তার তরজমা করতে
আমার যে
আরও দু একবার জন্মানো চাই ।
তোমাকে দেখলে
যেকোনো পুরুষের মতিভ্রম হতে বাধ্য
ঘরে ফেরার টান ভুলে
পিছু নিবে তোমার
এ কিন্তু শতভাগ সত্য
তুমি তো
তুমি তো
চাঁদের নিটোল প্রতিবিম্ব।
যেই নজরে আসে তোমার শরীর
তোমাকে ছাড়া দেখিনা কিছুই
শুনি না জগতের কোন শব্দ
যেন আমি
জন্মান্ধ এবং বধির।
মেয়ে,
তোমাকে একটিবার দেখার আশায়
কেমন যেন হয়ে যাই
তুমি মেয়ে
তুমি মেয়ে
আমার সেই নির্দিষ্ট মানুষ
যার জন্য
সমস্ত দুখের মুখ
আজ করে দিয়েছি সেলাই।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




