অলীক সুখ পর্ব ৪
২৮ শে মে, ২০২৪ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট
শরীর থেকে হৃদয় কে বিচ্ছিন্ন করে দেখতে চেয়েছি
তুমি কোথায় বাস করো?
জানতে চেয়েছি বারবার
দেহে ,
না,
হৃদয়ে?
টের পাই
দুই জায়গাতে সমান উপস্থিতি তোমার।
তোমার শায়িত শরীরে
নেমে আসি আমি
যেমনটি
জানালার কাঁচকে তোয়াক্কা না করে
তোমার সমস্ত শরীরে ঘুরে বেড়ায়
রাস্তার বাতির আলো
অথবা
চাঁদ জোছনা
ঠিক তেমনি।
এখন থেকে একটি রাতও যেন নিরলস
এবং
নিরুত্তাপ না মনে হয়
তাই তো এ কবিতাখানি
যদিও আমি
প্রেম এবং কামনাকে
দু টুকরো করে আলাদা করেছি
শুধু তোমার ক্ষেত্রে খাটে না এ সুত্র
এ একটা কথা নানান ছন্দে বলে বলে
ছটফটিয়ে মরছি।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০২৪ বিকাল ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বালির নীল দিগন্ত ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের...
...বাকিটুকু পড়ুন
হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী...
...বাকিটুকু পড়ুন
দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন...
...বাকিটুকু পড়ুন
'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।
ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪

চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই...
...বাকিটুকু পড়ুন