somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৭টি অগ্নিগদ্ধ লাশ ও ভাইবারের ভাইব্রেশন:

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৭টি অগ্নিগদ্ধ লাশ ও ভাইবারের ভাইব্রেশন:
২৭টি মানুষ পুড়ে পুড়ে ছাই হলো কিন্তু গাছের ২৭টি পাতাও পড়লো না ঝরে। মানুষ তার নিরাপত্তার জন্য বছরে ২৭ হাজার কোটি টাকা রাষ্ট্রকে দেয় কিন্তু ২৭টি গুলিও বের হলো না এই হত্যাকাণ্ড থামাতে।

১৭ কোটি মানুষের দেশে ১৭ জন মানুষও প্রতিবাদ করলাম না। ২ কোটিরও বেশি ঢাকাবাসীর ২ জনও রাস্তায় দাড়িয়ে প্রতিবাদ জানালো না, কেউ বললো না – আগুন দিয়ে যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তারা কেউ মানুষ না, সেই অমানুষ পশুদের আক্রমণ থেকে মানুষকে বাঁচাতে, নিজে বাঁচতে আসুন হাতে হাত মেলাই।

এমন কী ৭ কোটি তরুণ জনগোষ্ঠীর কেউ জাগলো না আগুনের তাপে, অগ্নিদগ্ধ মানুষের গগনবিদারী অসহ্য অমানুষিক চিৎকারে । আগুন তো এখনো তার আমার গায়ে লাগে নি! ইডেন কলেজের অগ্নিদগ্ধ তিন ছাত্রী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী – মরুক ওরা, বাসের হেলপার, ড্রাইভার – এগুলো তো মানুষের বাচ্চা না! মরুক ছোটলোকের বাচ্চারা!! আমাদের কী!!

আগুন দিয়ে যারা পোড়ায় তারাও তরুণ । যাদের কাজ নারী শিশুর বিপদে এগিয়ে যাওয়া, তারাই পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে নারী শিশ আর গরীব মানুষদের পুড়িয়ে মারে, তারা তো খুব খারাপ তাই না? আর তুমি এইসব নারী শিশুর অগ্নিদগ্ধ মানুষদের দেখেও না দেখার ভান করো, তোমার ঘুম আসে , কিন্তু সেই তুমি কেঁপে উঠো ঠিকই ভাইবারের ভাইব্রেশন বন্ধ হলে! তোমার প্রতিবাদে ঝড় ওঠে, সেই প্রতিবাদে কেঁপে ওঠে দেশ! যারা পেট্রোল দিয়ে মানুষ পোড়ায়, নিষ্ঠুর বর্বর সেই সব নষ্ট তরুণদের সাথে আমাদের তাহলে তফাৎ কোথায়? ভাইবারের ভাইব্রশেন যেই বন্ধ হলো, হঠাৎ করে ঘুমিয়ে থাকা 90 লক্ষ তরুণ তরুণী কেঁপে উঠলো। আচ্ছা ভাইব্রেশন বন্ধ হলে কেঁপে উঠে কেনো? ভাইব্রেশন বন্ধ হলে তো ঘুম ভালো হবার কথা! ও আচ্ছা, এরাই বাংলাদেশের তরুণতরুণী যারা আগামী দিনে দুর্নীতিমুক্ত উন্নত একটা দেশ বানাবে।তরুণরাই বদলে দেবে দেশ, সেই আশায় দিন গুনছি আমরা সবাই।

আগুন দিয়ে যারা পোড়ায় তারাও তরুণ । যাদের কাজ নারী শিশু বিপদে এগিয়ে যাওয়া, তারাই পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে নারী শিশু আর গরীব মানুষদের পুড়িয়ে মারে, তারা তো খুব খারাপ তাই না? আর তুমি এইসব নারী শিশুর অগ্নিদগ্ধ মানুষদের দেখেও না দেখার ভা করো, তোমার ঘুম আসে , কিন্তু সেই তুমি কেঁপে উঠো ঠিকই ভাইবারের ভাইব্রেশন বন্ধ হলে! তোমার প্রতিবাদে ঝড় ওঠে, সে প্রতিবাদে কেঁপে ওঠে দেশ! যারা পেট্রোল দিয়ে মানুষ পোড়ায়, নিষ্ঠুর বর্বর সেই সব নষ্ট তরুণদের সাথে আমাদের তাহলে তফাৎ কোথায়?

মানুষ হত্যায় তুমি ঘুমাও, আর সেই ঘুম ভাঙে ভাইবারের ভাইব্রেশন বন্ধ হলে! ৭ কোটি তরুণ তরুণী কি লাগে একশ ঘাতক পেট্রোল বোমাবাজদের জীবনের ভাইব্রেশন থামিয়ে দিতে ?

ভাইভারের ভাইব্রেশন নিয়ে না ভেবে একটু কি ভাবা যায় না, বার্ন ইউনিটের অগ্নিদগ্ধ মানুষটির কথা? যে চিৎকার করে বলে, “স্যার , আমারে গুলি করে মেরে ফেলেন স্যার, একটা গুলি করেন স্যার, একটা গুলি প্লিজ, সইতে পারছি না স্যার, আল্লাহর দোহাই লাগে, স্যার আমাকে গুলি করে মেরে ফেলুন!” সেই চিৎকারে কি ঘুম ভাঙবে না? শ’খানেক পেট্রোল বোমাবাজদের কে থামাবে ?

তুমি কি নিশ্চিত যে পেট্রোল বোমায় তুমি বা তোমার প্রিয় মানুষগুলো বেঁচে যাবে? তুমি অগ্নিদগ্ধ মানুষের সীমাহীন কষ্টের সুতীব্র চীৎকারে ঘুমিয়ে পড়ো আর জেগে উঠো ভাইবারের ভাইব্রেশন বন্ধ
হলে!! ফেইসবুকে পোড়ানোর ছবি দাও লাইকের আশায়! ট্যাঙ্গোতে অ্যাকাউন্ট খুলে ডার্লিংকে ভিডিও চ্যাটে একটু খোলামেলা না দেখে ঘুমাতে পারি না!

তোমার এই কাঁপাকাঁপি বন্ধ হবে তুমি, আমি বা তোমার আমার প্রিয়জন যখন ঝলসে যাবে আগুনে আর চিৎকার করে বলতে থাকবো, “স্যার, আমারে গুলি করে মেরে ফেলেন স্যার, একটা গুলি করেন স্যার, একটা গুলি প্লিজ, সইতে পারছি না স্যার, আল্লাহর দোহাই লাগে, স্যার আমাকে গুলি করে মেরে ফেলুন!”

Credit : @খাজা নিজাম উদ্দিন
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×