somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওয়ায় উড়ছি!

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ধ্যে ঘনিয়ে আসছে, আপাত ঘুর্নায়মান সূর্যদেব পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ডুব দিয়েছেন পৃথিবীর অন্যপ্রান্তে আলোর মিছিল নিয়ে হাজির হওয়ার জন্য। আকাশের তারাগুলি আলো ছড়াতে শুরু করেছে। একফালি রুপোলি চাঁদ পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে। ঝিরঝির করে বয়ে চলেছে দখিনা বাতাস। ছাদে থাকা টবের গাছগুলোর সাথে এক অলিখিত মিতালি গড়ে উঠেছে। গোলাপ তার সৌন্দর্যের পসরা সাজিয়ে হাজির হয়েছে। সদ্য ফোটা বেলি ফুলের স্নিগ্ধ সৌরভে মনটা এক অজানা আনন্দে দোল খাচ্ছে। কামিনি ফুল তখন ডেকে বলছে শুধু বেলি ফুলের গন্ধ সুধা উপভোগ করলে চলবে? আমিও এসে গেছি আমার দিকে একটু ফিরে তাকাও। অভিমানী কামিনির দিকে এগিয়ে যেতেই টগর বলছে, এই আলো আঁধারিতে আমি কতটা শ্বেতশুভ্র ভাবে নিজেকে মেলে ধরেছি সেটি দেখবে না! টগরের দিকে ফিরতে না ফিরতেই ক্যাকটাস বলে উঠল, ‘আমার গায়ে কাটা আছে বলে কি তুমি আমাকে অবহেলা করে চলে যাবে?’ এগিয়ে যেতে থাকলাম ক্যাকটাসের কন্টকময় সৌন্দর্য অবলোকন করার জন্য। ক্যাকটাসের পাশেই দেখি চুপটি করে বসে গন্ধরাজ আমাকে দেখে মুচকি হেসে বলছে, ‘তুমি এই রাজার সান্নিধ্যে থেকে তার গন্ধ সুধা উপভোগ না করে কাদের কাছে ঘুরে ফিরছ?’ কি উত্তর দেব ভাবতে না ভাবতেই জবা বলছে, আমি কেবল কড়ি হয়ে আছি, এখনো প্রস্ফুটিত হইনি বলে তুমি আমাকে এতটা অবজ্ঞা করলে? কি যে বলি। ওদিক থেকে ছোট বটগাছটা বলছে, আমি কি দোষ করলাম বাপু, আমার না হয় ফুল ফোটানোর সামর্থ নেই, তাই বলে কি আমার পাতার অনাবিল সৌন্দর্য তুমি উপভোগ করবে না? কি যন্ত্রনা! গেলাম বুড়ো বটগাছটার কাছে। ওর সাথে কিছুক্ষণ সময় কাটাতে না কাটাতেই ঘাসফুল অনুযোগের সুরে বলে উঠল, আমি ঘাসফুল, যেখানে সেখানে ফুটে থাকি বলে কি আমি একেবারে অচ্ছ্যুৎ হয়ে পড়লাম, আমার সৌন্দর্যের কি কোনো মূল্য নেই! আমি বলি তুমিই তো সবচেয়ে বেশি মূল্যবান, কারণ চলতে ফিরতে তোমার দেখা মেলে আমাদের। আমার কথা শুনে ঘাসফুল মহাখুশি। শেষে বাদ থেকে গেল চাইনিজ টগর। সে বলে উঠল তুমি সবার কাছে গেলে, আমি চাইনিজ, আমি বিদেশি বলে আমাকে এতটা অবহেলা! চাইনিজ টগরের রাগ ভাঙাতে আশ্রয় নিলাম রবি ঠাকুরের কাছে। হেড়ে গলায় গেয়ে উঠলাম,
আমি চিনি গো চিনি তোমায় ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী।
হাসি ফুটে উঠল চাইনিজ টগরের মুখে। আমি প্রশান্তি নিয়ে ছাদ থেকে নামার প্রস্তুতি নিচ্ছি এসময় বেজে উঠল মোবাইলের রিংটোন। মোবাইল ফোন রিসিভ করতেই ওপার থেকে ভেসে এল একটা সুমিষ্ট কন্ঠস্বর। দুষ্টুমি হাসি হেসে বলে, তুমি এখন কি করছ? আমিও দুষ্টুমি করে বলে ফেলি, ‘আমি এখন হাওয়ায় উড়ছি!’
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৩৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×