এখানে সবাই দর্শক,কিম্বা সবাই খেলোয়াড়
এই খেলা? অতীব চমৎকার-
হা হা হা-
চমৎকার,চমৎকার।
এসো খেলি- দোষারোপ দোষারোপ খেলা,
তুমি;আমি-আমরা সকলে মিলে।
চাপাতির এক কোপে
আমার মুন্ডু ধর হতে আলাদা হয়ে যায়
আর সে সময়
মুন্ডু দোষারোপ করে ধরকে,ধর মুন্ডুকে।
এ বলে তার দোষ,সে বলে ওর
চমৎকার,চমৎকার।
মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগে
নেতিবাচক খবরের মহৎসব চলে
আর হাট বসে
সেই হাটে মানবতা কেজি দরে বিক্রি হয়।
কৃষকের পায়ে লেগে থাকা মাটি
ঝরে পড়ে ঝুর ঝুর করে
আর বলে আমি শুধুই আমার কাজ বুঝি।
ঘুনপোকায় খেয়ে যাওয়া হৃদয়ের মাঝে
নেই মাটির সুঘ্রাণ।
০৭/০৮/১০১৫
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


