
ঝড়া পাতা।ভেজা ঘ্রাণ,বাতাস বয়ে আনে বারতা।
দূরে;দূর দিগন্তে,আঁধার নয়,সাদা রঙের প্রলেপ।
যেন স্নান শেষে নবীনার দেহবল্লরী;আবছা কিন্তু উত্তেজক।
আসছে।ফিসফিস,এখানে ওখানে গুঞ্জন,ছন্দ-ঝরঝর।
আহা প্রকৃতি!বর্ষার প্রকৃতি,ভেজা মনোরম বাতাস।
পুকুরের বুকে জাগে ঢেউ,স্থির ওই রাজহাঁস।
টিনের চাল।শব্দছন্দ,কানপেতে রই।সুমধুর।বাতাসের মাঝে ফিসফিস।
ভেজা অঙ্গ,ভেজা পত্র।আনন্দ,আহা কি আনন্দ।সজীব বৃক্ষ।
প্রশান্তি-প্রশান্ত মন-শীতল স্পর্শ!
বর্ষার দুপুর।আহা ছন্দ,ঝরঝর-ঝরঝর।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

