
আমি লাঠি হাতে নিয়ে বললাম- এ জমি আমার।
আকাশ উদাসিন রইলো , বাতাসে শব্দ মিলিয়ে গেলো
জানি মাটি প্রাণহীন , তাই প্রতিক্রিয়াহীন।
আমি দাবী করলাম- ওই নারীকে , আমার বলে
চাঁদ কোন প্রতিক্রিয়া না দেখিয়ে আকাশে ঝুলে রইলো
বসন্ত এলো , কানে এলো কোকিলের কুহুতান
অথচ জ্যোৎস্না আর কুহুতান আমার মনে প্রেমকে জাগ্রত করলো ।
এরপর এলো সেই দিন, চরমনিষ্ঠুর সেই দিন
সবাই আমাকে শ্রদ্ধার সাথে পরিত্যাগ করলো
অথচ প্রাণহীন মাটি , পরম মমতায় আমাকে বুকে জড়িয়ে নিলো
এখন আমিও মাটি
অথচ একদিন আমার প্রাণছিল।
০৬/০২/২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৭ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


