
রাত শুধু ঘুমের জন্য নয় ।জাগিয়ে রাখে মানুষকে ।
রাতের বয়স বাড়ে আর লিপিকার পোষাক খুলতে থাকে তার স্বামী।
পাশাপাশি টিনশেডের বাসিন্দা, যারা নির্ঘুম রাত কাটায়,
কেন কাটায় তারাই জানে ,শোনে নিষিদ্ধ সংগীত-ছপ ছপ ছপ।
শুধু কি টিনশেডের অভিজ্ঞতায়, ইট-পাথরের আড়ালে এমন গান শোনা যায় কি?
হয়তো আছে ,হয়তো নেই ।
এক সময় রাত নিজেও ঘুমিয়ে পড়ে-গভীর ঘুমে
শুধু একটি ঝরাপাতা ,নিজেকে ভাসিয়ে রাখে বাতাসে ,
মনে তার সবুজ স্মৃতি, পৃথিবী তাকেও স্থান দেয় তার কোমল বুকে ।
শিশুটি ককিয়ে ওঠে ঘুমের মাঝে, হয়তো স্বপ্নে হানা দিয়েছে
না পাওয়ার বেদনা ।
দিন জেগে ওঠে কর্মব্যস্ততার মাঝে ।
রাত চলে যায় অতীতের গর্তে
লিপিকার দিন বয়ে নেয় ভাগাভাগির রান্নাঘর আর শিশুটির ক্রন্দন ।
অতঃপর ছোট্ট খুপরী-জানালা নেই
স্বপ্ন নেই।
রাত হামাগুড়ি দেয় অস্তগামী দিনের শরীর জুড়ে
রাতের শরীরে খেলা করে ব্যর্থ স্বপ্ন, আশাহীন আঁধার, আর এই জঞ্জালে
প্রজ্জলিত হয় আগুন-কামনার আগুন
আবার রাতকে নির্ঘুম রাখতে চায় ওই শব্দ-ছপ ছপ ছপ
আবার দিন,প্রখর খরতাপ, লজ্জাহীন
দ্বিধাহীন।
সমাধীর মাটিতে খরতাপের দীর্ঘশ্বাস
১০/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৭ দুপুর ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


