অবাক হতে হলো আমাকে , এ জন্যে নয় যে আমি স্বর্গে
এ জন্যে নয় যে স্বর্গের সৌন্দর্যে
এই জন্য যে যারা পৃথিবীতে দাবী করতো ,নিজেদের পরিচয় দিত-
ধার্মিক হিসেবে,
তারা কেউ নেই বলে।
আমার চারপাশে যারা , তারা সবাই শিশু।
ঈশ্বরের কাছে জানতে চাইলাম ,-কেন এমন হলো?
ঈশ্বর চোখ মেললেন , গম্ভীর স্বরে বললেন-
কাদের তুমি ধার্মিক বলো-
,যাদের হৃদয় ধর্মে নয় ,হিংস্রতায় পরিপূর্ণ , তাদেরকে ?
১০/০৩/২০১৭
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৭ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


