
রাজাকারের ফাঁসি-রুপকথার দেশ
কতদিন পর
কত বাধা হলো পার
অভিশাপ মুক্ত হলো দেশ
হলো শাপমুক্ত।
মাথাপিছু আয়
কে খেয়ে নেয়?-রুপকথার দেশ
মন্ত্রী,হাতি-ঘোড়া,টাকা কামাও যত পারো।আরও।আরও।অবৈধ।
নেতার স্ত্রীর পেটিকোট উঠে ফুলে।ভুল বুঝবেন না।টাকায় কতকিছু ফুলিয়ে তোলে।
বছরের প্রথমে শিক্ষার্থী পাবে বই
হই হই রই রই
রুপকথার দেশ।রুপকথার দেশ।
প্রশ্নপত্র ফাঁস।হাঁস-ফাঁস।
অভিভাবক খুশি।ভালো ফল।সবাই হাসি খুশি।
চাল-ষাট
পেঁয়াজও আশি
দাম বৃদ্ধি
ক্রয় ক্ষমতার ব্যাপক উন্নতি
তাই রুপকথার দেশে সবার মুখে হাসি।শুধু হাসি।
রুপকথার দেশ তাই দুর্নীতি খুবই স্বাভাবিক নীতি।সবাই খুশি।
উল্টো রাজার উল্টো দেশ-রুপকথার দেশ।
২৫/১১/২০১৭
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




