কমলেশ দাঁড়িয়ে ছিল একা।এক গোছা লাল গোলাপ তার হাতে।
কঙ্কবতী কাছে আসে,সিগারেট ধরায়।ধোঁয়া ছাড়ে,-ধীরে
ধোঁয়া ভাসে।
ধোঁয়া উড়ে
বাতাসের অদৃশ্য নৌকায়।
বাঁশ ঝাড়।দুটি কিশোরী দাঁড়িয়ে(লুকিয়ে?)
সিগারেট হাতে আর ধোঁয়া ভাসে,
আর ধোঁয়া উড়ে
অতীতের গায়।
অতীত দৌড় দেয়।কিশোরীদ্বয়ের একজন দৌড় শুরু করে
দৌড়ায় আর ডাক দেয়-কমলেশ।কমলেশ।কমলেশ তাকায়
কমলেশের জ্ঞান ফিরে আসে । মা তার মাথায় হাত বুলিয়ে দেয়।
কঙ্কাবতী ধোঁয়া ছাড়ে,-ধীরে।অদ্ভুদ হাসি তার মুখে
২৭/১১/২০১৭
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




