
সিগারেটে শেষ টান দেয় কমলেশ
পাশে পড়ে আছে রবিনের মৃতদেহ
গুলিগুলি শিস দিয় উড়ছে কমলেশের চারপাশে।
কতক্ষণ?
অনন্ত সময়
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কমলেশ।
বাংলাদেশ
মা,মাটি আর কঙ্কাবতী ক্রমশ মিশে যায় নিকষ আঁধারে।
কেন যুদ্ধ?
প্রিয় স্বদেশ।বিপরীত স্রোত।বাতাসের গোপন ঘূর্ণী
মুজিবের রক্তাক্ত নিথর দেহ
সবকিছু ভর করে কমলেশের দুর্বল পায়ে,
প্যাডেল মারে রিক্সায়;জীবনযুদ্ধ শেষ হয়নি আজও কমলেশের
২৯/১১/২০১৭
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




