somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের জন্য বই

০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেস বিজ্ঞপ্তি

মার্চ ২, ২০০৮। বস্টন, ম্যাসাচুসেট্‌স্‌, যুক্তরাষ্ট্র।

"গণতন্ত্রের বিকাশে শিক্ষাই হোক জাতির মূল হাতিয়ার" - এই স্লোগানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স্‌ অংগরাজ্যের বস্টন শহরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল "বুক্‌স্‌ ফর বাংলাদেশ" (Books for Bangladesh) নামক বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের একটি ব্যতিক্রমী উদ্যোগ। গত শনিবার, ১লা মার্চ তারিখে বস্টনে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন "বাংলাদেশ এসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড" (সংক্ষেপে বেইন / BANE) আয়োজিত অমর একুশে অনুষ্ঠানে স্থানীয়ভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ উদ্যোগটি যাত্রা শুরু করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত জনাব হুমায়ূন কবীর। "বুক্‌স্‌ ফর বাংলাদেশ" -এর পক্ষ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালের কেনেডি স্কুল অব গভর্নমেন্টে অধ্যয়নরত জনাব ইজাজ আহমেদ অনুষ্ঠানে উপস্থিত সকলের সামনে তাদের এ উদ্যোগের বিস্তারিত বিবরণ ও ভবিষ্যৎ পরিকল্পনা পেশ করেন এবং সেই সাথে প্রবাসীদের ও বাংলাদেশ সরকারের নিকট সহযোগিতার আহ্‌বান জানান।

ইজাজ আহমেদ তার বক্তব্যে বলেন, ম্যাসাচুসেট্‌সে্‌র বস্টন/ক্যাম্ব্রিজ ও আশেপাশের শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রবাসীদের কাছ থেকে বই ও গবেষণা-নিবন্ধ সংগ্রহ করে তা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে বিতরণ করাই "বুক্‌স্‌ ফর বাংলাদেশ" -এর মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেট্‌স্‌ অংগরাজ্যে উচ্চশিক্ষার্থে গমণকারী কয়েকজন বাংলাদেশী শিক্ষার্থী তাদের প্রবাস জীবনের ব্যস্ততা ও পড়াশুনার ফাঁকে সময় বের করে নানাবিধ উৎস থেকে বাংলাদেশের বিদ্যাপীঠগুলোর জন্য বই সংগ্রহ করা শুরু করে। তাদের অক্লান্ত পরিশ্রমে গত এক বছরে সংগৃহীত হয়েছে প্রায় পাঁচ হাজার আন্তর্জাতিক মানের পাঠ্যপুস্তক ও জগৎসেরা সব জার্নাল। এগুলো অচিরেই বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিবে "বুক্‌স্‌ ফর বাংলাদেশ"। বই পাঠানোর খরচ যোগাতে তাদের সহায়তা করছেন অত্র এলাকার প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বেইন এবং প্রবাসীরা। ইজাজ আরও জানান, এ উদ্যোগে আগ্রহী হয়ে বাংলাদেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে ডেইলি স্টার গ্রুপের স্টার ক্যাম্পাস পত্রিকা। ঐ সাময়িকীর সম্পাদক জনাব শাহনূর ওয়াহিদের আন্তরিক প্রচেষ্টায় শীঘ্রই সূচিত হতে যাচ্ছে বস্টন - বাংলাদেশ সহযোগিতার এক অনন্য সেতুবন্ধন। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো বইগুলো স্টার ক্যাম্পাসের পৃষ্ঠপোষকতা ও তত্ত্বাবধানে সারাদেশে বিতরণের একটি পরিকল্পনা বর্তমানে আলোচনাধীন রয়েছে। বক্তব্য শেষে ইজাজ "বুক্‌স্‌ ফর বাংলাদেশ"-এর পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত জনাব জনাব হুমায়ূন কবীরের নিকট একটি স্মারকলিপি পেশ করেন।

ম্যাসাচুসেট্‌স্‌-এর বাংলাদেশী শিক্ষার্থীদের‌ বই পাঠানোর কর্মকান্ডের সাথে অতীতে ও বর্তমানে বাংলাদেশে যেসব আগ্রহী শিক্ষাবিদ ও গুণীজন জড়িত ছিলেন বা আছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - শা.প্র.বি-র অধ্যাপক ড. মুহঃ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মো. কায়কোবাদ, ঢা.বি.-র আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক জনাব রফিক-উম-মুনীর চৌধুরী, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মণ্ত্রনালয়ের সহকারী সচিব জনাব মো. জাবেদ। বর্তমানে "বুক্‌স্‌ ফর বাংলাদেশ" -এর যুক্তরাষ্ট্র ছাত্র কমিটির সাথে যুক্ত আছেন সাতজন বাংলাদেশী শিক্ষার্থী। এরা হলেন - অতনু রায় (ব্যাবসন কলেজ), আলী শাফকাত আকন্দ (টাফ্‌ট্‌স্‌ বিশ্ববিদ্যালয়), আমিনুল হক ও নাবিলা আলম (ব্র্যানডেইস বিশ্ববিদ্যালয়), ইজাজ আহমেদ (হার্ভার্ড), এবং ইয়াসিন জামান ও সুদীপ্ত সরকার (এম.আই.টি.)। প্রবাসে তাদের এ উদ্যোগকে অতীত ও বর্তমানে যাঁরা পৃষ্ঠপোষকতা করেছেন বা করছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন - জনাব আবু কামাল আজাদের নেতৃত্বে বেইনের পূর্বতন কমিটি (আজাদ - মেহেদী পরিষদ), জনাব বেলালের নেতৃত্বে বেইনের নবনির্বাচিত বর্তমান কমিটি (বেলাল - আতিক - শীলু পরিষদ), বস্টনের বিশিষ্টজন জনাব বদিউজ্জামান নাসিম ও জনাব অংক আব্দুল্লাহ্‌।

এ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানার জন্য উদ্যোক্তারা http://www.booksforbangladesh.org ওয়েবসাইটটি (নির্মাণাধীন) দেখতে, অথবা [email protected] -এই ঠিকানায় ই-মেইল পাঠাতে অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০০৮ দুপুর ১:২৮
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×