জয় এ্যাট জয়নগর
১২ ই মার্চ, ২০০৮ সকাল ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"আমি কম্পিউটারের নাম শুনেছি, কিন্তু কখনও ছুঁয়ে দেখিনি। আমার জন্য কম্পিউটার শেখা একটি স্বপ্ন। আপনারা যদি আমাদের এখানে একটি কম্পিউটার শেখার জায়গা করে দেন, তাহলে আমার একটি স্বপ্ন সত্যি হবে।" - কথাটি অষ্টম শ্রেণীর ছাত্র ঝন্টুর হলেও, এই স্বপ্নের শেয়ারহোল্ডার জয়নগর এস.সি উচ্চ বিদ্যালয়ের প্রায় সমস্ত ছাত্র-ছাত্রী। আর এই স্বপ্নের ফেরীওয়ালা বুয়েটের একদল টগ্বগে তরুণ যখন কুমিল্লার বরুড়া উপজেলার জয়নগর গ্রামে গিয়ে হাজির হল তখন শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে একটি সাধারণ রবিবার যথার্থই রবি-বারের রুপ নিল।
বস্টনে বসে আমাদের শুধু ছবি দেখার আর গল্প শোনারই সুযোগ হল, কিন্তু মাটি ও মানুষের প্রাণ-স্পন্দন কানে শোনা হল না। যাক্ - সেটুকুই বা কম কি! এইসব স্বপ্নের মাল-মশলা যোগাতে পারার আনন্দ আমাদের তৃপ্ত করে। সেই তৃপ্তির লোভেই আমরা হাত দিয়েছি "কম্পিউটারস ফর বাংলাদেশ" নামক একটি ছাত্র-কেন্দ্রিক উদ্যোগে।
প্রবাসী বাংলাদেশীদের অর্থ সহায়তায়, যুক্তরাষ্ট্রের ভি.এ.বি - নিউ জার্সি এবং বাংলাদেশের ডি.নেট -এর যৌথ উদ্যোগে পরিচালিত "কম্পিউটার লিটারেসি প্রোগ্রাম"-এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে আমরা শুরু করতে যাচ্ছি একটু ভিন্নধর্মী, নূতন আরেকটি কম্পিউটার শিক্ষা কার্যক্রম যার ব্যবস্হাপনার পুরোটাতেই থাকছে ছাত্র ও স্বেচ্ছাসেবী কিছু যুবক - যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে। অচিরেই এই উদ্যোগ সম্পর্কে আরও বিস্তারিত জানাতে পারব বলে আশা রাখছি। আপাততঃ বুয়েটের একদল ছাত্রের একটি নূতন কম্পিউটার কেন্দ্র স্থাপনের জন্য জয়নগর স্কুল পরিদর্শনের কিছু ছবি এখানে পোস্ট করছি।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০০৮ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন