somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধের ঘোষণা

১১ ই আগস্ট, ২০১১ সকাল ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকেরা। সড়কের বেহাল দশার কারণে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
গতকাল বিকেলে মহাখালী বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে এক সভায় সড়ক সংস্কার না হওয়া পর্যন্ত এই মহাসড়ক দিয়ে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ জেলায় চলাচলকারী যাত্রীবাহী পরিবহন বাস বন্ধ রাখার ঘোষণা দেন সমিতির নেতারা। সভায় সভাপতিত্ব করেন মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম। এর আগে গত ১২ ও ২৫ জুলাই সড়ক মেরামতের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিল বাসমালিক ও শ্রমিকেরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে তা স্থগিত রাখা হয়। কিন্তু গত কয়েক দিনের টানা বর্ষণে মহাসড়ক তলিয়ে যাওয়ায় গত মঙ্গলবার রাত থেকে যান চলাচল কমে যায়। গতকাল সকাল থেকে তা প্রায় বন্ধই হয়ে যায়।
ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা-ময়মনসিংহ পথে চলাচলকারী এনা পরিবহনের স্বত্বাধিকারী খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, গত জুলাই থেকে যোগাযোগমন্ত্রী এবং গাজীপুর ও ময়মনসিংহের জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে মহাসড়ক সংস্কারের দাবি জানিয়েছিলেন তাঁরা। কিন্তু কোনো কাজ হয়নি। এখন মহাসড়কের কোথাও কোথায় হাঁটুপানি জমে গেছে। এ অবস্থায় তাঁদের পক্ষে আর যানবাহন চালানো সম্ভব নয়। এই মহাসড়ক দিয়ে দৈনিক ৫০০ বাস চলাচল করে বলে তিনি জানান।
সরেজমিন: গতকাল বুধবার সরেজমিনে গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে ভোগড়া বাইপাস এলাকায় গিয়ে দেখা গেছে, সড়কে কোমরপানি। গতকাল বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়ে জেলা শহরের অভ্যন্তরীণ রাস্তাগুলোর ওপর। তুলনামূলক অপ্রশস্ত এসব সড়কে ভারী গাড়ি ঢুকে অচলাবস্থার সৃষ্টি হয়। গাড়ির চাপে দুপুরের দিকে সালনা-শিমুলতলী সড়কে একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। জয়দেবপুর-বোর্ডবাজার ও জয়দেবপুর-সালনা সরু সড়কে একাধিক গাড়ি ঢুকে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিনে দেখা যায়, সড়কের সাইনবোর্ড, মালেকের বাড়ি, বাসন, ভোগড়া, উল্কা সিনেমা হল এলাকা পানির নিচে ডুবে আছে। পুরো এলাকা জলমগ্ন হওয়ায় পানি সরে যাওয়ার কোনো লক্ষণ নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভোগড়া এলাকা। স্থানীয় মুদি দোকানি মো. আকরাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এখানে রাস্তা আগে থেকেই খারাপ। তার ওপর এক সপ্তাহের বেশি সময় পানির নিচে থাকায় অবস্থা ভয়াবহ। সড়ক ঠিক না করে গাড়ি চলতে দেওয়ায় খানাখন্দ এখন ডোবার চেহারা নিয়েছে।’
সড়কের দুরবস্থার জন্য পরিবহন মালিক, শ্রমিক, যাত্রীরা গাজীপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) উদাসীনতা ও দায়িত্বহীনতাকে দায়ী করছেন। এ ব্যাপারে খোঁজ নিতে দুপুর আড়াইটার দিকে সওজের চান্দনা-চৌরাস্তা কার্যালয়ে গেলে নির্বাহী প্রকৌশলী ফজলে রাব্বেকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়



Click This Link
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ: ইসলামপন্থী, ধর্মনিরপেক্ষ, নাকি রাজনৈতিক বাস্তববাদী?

লিখেছেন Sujon Mahmud, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৮

মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?

এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×