somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শারদীয় উৎসবের শুভ নবমী সবাইকে!

০২ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছুটির শুরুতেই, ছোটবেলার কর্মব্যস্ত বন্ধুদের অনুপস্থিতে গতকাল এক ফাঁকে স্বপ্নে ডোবার চেষ্টা করেছিলাম, মানে হলো ফ্রয়েডের 'স্বপ্ন' পড়ার চেষ্টা করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে জেগে; প্রথমেই মাইন্ডে ক্যাঁচ খেলো, কি স্বপ্ন দেখলাম? – ফ্রেস ফ্রয়েডীয় সিন্ড্রোম!
আজ সকাল থেকেই বন্ধুদের সঙ্গে সেই যে গালাগালি চলছে থুক্কু আড্ডা চলছে, তা যেন থামতেই চাচ্ছে না; খাওয়া-নাওয়া, বউ-বাচ্চা ভুলে জেগে উঠছে শয়তানি সব প্ল্যান, ঘুরছে মাথা থেকে মাথায়। কারটা সেরা হবে?- তার প্রতিযোগিতা চলছে।
গতকাল রাতেই ঘোষ বাড়ীতে সদ্য বানিয়ে জমা করে রাখা দইয়ের উপর নজর পড়েছিল আমার। ভয়ানক নজর! তখনই ভেবেছিলাম এটা আমি খাব, দাম যাই হোক, অনেকদিন ধরে এই খাসা জিনিষ খাই না, আজ খাব। ক্ষীর খাসা বলে কথা! পরক্ষনেই ভাবলাম খাব যখন তবে একটু পুণ্য করেই খাই। আর পূজা যখন সেই ঘোষ বাড়িতেই? তখন পড়ে পাওয়া সুযোগটাকে কাজে লাগাই। যেই ভাবা সেই কাজ, আজ সকালের অষ্টমী পূজাতে ৩০০ টাকায় এটা কিনে- দুর্গা মাকে নিবেদন করে নিজের পুণ্য ও খাওয়ার রাস্তা পোক্ত করলাম।
খাসা জিনিষ খেতে গেলে যেমন হয়, এক্ষেত্রেও তেমনি হল; স্বাদ ও ক্ষীরের ঘনঘটা দেখে মনে হল; এই দইয়ে টিস্যু পেপার মেশানো নাই তো? সে এক সামান্য সময়ের বিরতি; তারপর গো গ্রাস। একটু পড়েই পেট কামড়ানি, তারপর দৌড়াদৌড়ি। আপাতত একটু স্বস্তি!
এদিকে মা ঘুরছে আমাকে প্রসাদের পায়েস-খিচুড়ি খাওয়ানোর জন্য। বারবার না করে অবশেষে বলেই ফেললাম, পেটের অবস্থা ভাল না, মা। শুনেই সে তার স্বভাবমতো উতলা হয়ে ঔষধ খাওয়ার জন্য পিড়াপীড়ি করতেই আমি কাঁচা বেলের টনিক বানাতে বললাম। আর বেল? সে তো গাছেই আছে- জায়গা মত পড়ার জন্য।
সবকিছুকে ছাপিয়ে, পুজোর ছুটির যে আনন্দ; তা উথলে পড়তে চাচ্ছে মনে! কিন্তু গ্রাম বাংলায়- শারদীয় উৎসবের যে বাঁধ ভাঙা আওয়াজ ওঠে প্রতিবার, এবার সেটা উঠতে চাচ্ছে না। মানুষগুলো সব মনমরা। কি যেন এক অজানা ভয় তাদের কুঁকড়ে রেখেছে! দেবীও যেন তাইই চাচ্ছেন, তাই তো দুইদিনের পূজা একদিনে সমাপ্ত হয়েছে আজ; অষ্টমী–নবমী যে একদিনে পড়ছে এবার। আর তাই তো অষ্টমীর অঞ্জলি দিতে বার্থ হয়ে নবমীতে দিলাম ব্রাহ্মণ ঠাকুরের লগ্ন ধরার তাড়াহুড়ায়।
তারপরেও সবকিছুকে অতিক্রম করে, জরা-ভয়কে পিছনে ফেলে শারদীয় উৎসবের ‘শুভ নবমী’ সবাইকে!
০২/১০/২০১৪ বিকালঃ ৫.২০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

×