somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম আলো, ব্লগ ও ফ্যানপেজ

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় আমি প্রথম আলো’র ‘বদলে যাও বদলে দাও মিছিল ’ ব্লগে নিয়মিত লিখতাম। এখানে প্রায় আমার ৭০ টার মত লেখা পোষ্ট করা ছিল। তারপর এটা একদিন ঘোষণা দিয়ে বন্ধ হয়ে গেল ‘ব্লগ মানুষের উৎসাহ হারাচ্ছে’ এই অজুহাতে; আসলে সেখানে রিডিং কম হচ্ছিল আর কোন আয় ছিল না। সর্বোপরি তাদের ব্লগ নিয়ে কোন ইনোভেটিভ আইডিয়া অন্তত আমি দেখিনি একটা ফেসবুক পেজে পোষ্টগুলো শেয়ার দেওয়া ছাড়া।
যাকগে- যে গেছে সে গেছে। ব্লগ বন্ধ করাটা একদিন প্রথম আলোর জন্য বুমেরাং হয়ে যাবে হয়ত; যেভাবে কোডাক নিজে ডিজিটাল প্রযুক্তির প্রথম সারির উদ্ভাবক হয়েও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণে তা অবহেলা করেছিল আর জাপানীরা তা নিয়েছিল লুফে। ফলশ্রুতিতে শত বছরের জায়ান্ট কোডাক আজ দেউলিয়া, বিলুপ্ত।
পৃথিবী আজ যেভাবে এগোচ্ছে তাতে করে ছোটখাটো ব্রেন, প্রতিষ্ঠান বা দেশের পক্ষে প্রতিযোগিতায় টিকে থাকা মুশকিল হবে আগামীতে। এমনও হতে পারে সারা পৃথিবীতে প্রতিটা সেক্টরে শুধুমাত্র একটা করে প্রতিষ্ঠান থাকবে। বাকিগুলো হয় প্রতিযোগিতায় হেরে বিলুপ্ত হয়ে যাবে; আর না হলে এক্যুজিশন হয়ে যাবে প্রতিযোগীর কাছে। অথবা সমগোত্রীয় প্রতিষ্ঠানগুলো নিজেরা মিলে কার্টেল তৈরি করবে।
একটু খেয়াল করলেই দেখা যাবে- অল্প কিছুকাল আগ থেকে কাগজে ছাপানো পত্রিকা বিলুপ্ত হতে শুরু করলেও বর্তমানে তা ব্যাপক গতি লাভ করেছে এবং ক্রমান্বয়ে তা বিলুপ্ত হয়ে যাবে পৃথিবী থেকে। এই বিলুপ্তি প্রতিস্থাপিত করবে অনলাইন পত্রিকার রাজত্বকে। আর এই অনলাইন পত্রিকাগুলোও সাংবাদিকতার প্রচলিত বিধি মানবে না বা তার প্রয়োজন হবে না কারণ সংবাদ উপস্থাপনের প্রচলিত ফর্মুলাও আর কাজ করবে না। পাঠকেরাই নিবে সংবাদ উপস্থাপক ও পরিবেশকের ভূমিকা। ফলশ্রুতিতে আগামীর সাংবাদিকতা হবে ব্লগার/নাগরিক নির্ভর আর পত্রিকা’র ভূমিকা হবে একটা প্লাটফর্ম হিসেবে।
ধুর! যে কথা বলার জন্য এই লেখার অবতারণা করেছিলাম; তার ধারের কাছেও নাই এখন-

বলছিলাম, প্রথম আলো তার অনলাইন ভার্সনে ব্লগ উইন্ডোগুলো বন্ধ করে দিলেও ফেসবুকের ফ্যান পেজটা কিন্তু ঠিকই রেখে দিয়েছে। আর তাই তো মাঝে মাঝে ‘আমি আছি’ জানান দিতে সেখানে মূল পত্রিকার লেখা শেয়ার দেওয়া হয়!


কাউকে কতটুকু বদলাতে পেরেছে সেটা জানতে না পারলেও এটা বুঝেছি- প্রথম আলো নিজে অন্তত বদলে গেছে!

না হলে মেরে ফেলা পেজে পোষ্ট শেয়ার কেন?

২৯/১২/২০১৪ রাত: ১০.৪০
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×