somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশী স্টাইলে টার্কিশ "কুনাফা"

১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুনাফা তুর্কীদের ভীষণ পছন্দের একটি খাবার। মিষ্টি পাগল বাঙালিদের জন্য দেশী স্টাইলে
একটা সহজ রেসিপি দিলাম।

উপকরণ :
লাচ্ছা সেমাই ১ প্যাকেট
চিনি ৫টেবিল চামচ,
ঘি ২৫গ্রাম অথবা তেল পরিমানমত
বাদাম,নারকেল

মিল্ক পুডিং এর জন্য:
দুধ ৫০০মিলিলিটার
কর্ণ ফ্লাওয়ার ৩টেবিল চামচ
ময়দা ৩টেবিল চামচ
ফ্লেভারের জন্য:এলাচ,দারচিনি, তেজপাতা অথবা গোলাপজল

প্রণালি:
প্রথমে ঘি/তেলে বাদাম,নারকেল হালকা আচে ভাজুন।
এবার সেমাই দিয়ে হালকা বাদামী করে ভাজুন।এবার ৫টেবিল চামচ চিনি মিশিয়ে আরো ৫মিনিট ভাজুন।
এবার অন্য পাত্রে, দুধ নিন।কিসমিস দিন।এলাচ,দারচিনি,তেজপাতা বা গোলাপজল দিন।
ফুটে উঠলে এতে কর্ণ ফ্লাওয়ার,ময়দা মিশিয়ে দিন।
চাইলে কাস্টার্ড পাউডার মেশাতে পারেন।
এবার মিশ্রণ টি একটু জমে পুডিং এর মত হলে চুলা থেকে নামান।

এবার কেক বানাবার পাত্রে প্রথমে অল্প তেল দিন।এরপর কিছু ভাজা সেমাই চারিদিক ছড়িয়ে দিন।
এর উপর মিল্ক পুডিং দিন।শেষে এটার উপর আবার বাকি সেমাইগুলো ছড়িয়ে দিন।
এবার এটাকে প্রিহিট ওভেনে (১৮০ ডিগ্রী) ১০/১৫ মিনিট বেক করুন।
ওভেন ছাড়া চুলায়ও কেক বানাবার মত বেক করতে পারেন।
ঠান্ডা হয়ে গেলে উপরে গুড়ো দুধ মিশিয়ে পরিবেশন করুন।
চাইলে এর উপরে চিনির শিরাও দিতে পারেন।

সতর্কতা :
১)লাচ্ছা সেমাই না নিয়ে ভার্মিসিলি সেমাই দিয়ে করতে পারেন।
সেক্ষেত্রে এটাকে লাচ্ছা সেমাই এর মত ভেঙে ছোট করুন।
২)ঘি ব্যবহার করলে গোলাপজল না দিয়ে মসলা ব্যবহার করুন।এতে ফ্লেভার টা বেশী ভাল আসে।
৩)বেশীক্ষণ বেক করলে কুনাফা পুড়ে যেতে পারে।তাই বাদামী বর্ণ হয়ে গেলে ওভেন/চুলা থেকে নামিয়ে ফেলুন।
এমনিতেই অনেক সুন্দর রং হবে।কোন ফুড কালারের প্রয়োজন নেই।

সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×