মুখোশ
১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা মানুষের কয়েকটা চেহারা আছে। গুরুত্বভেদে একেক মানুষের সামনে সে একেক চেহারা দেখায়। খুব অপরিচিতদের সামনে সে একরকম, খুব আপন,কাছের মানুষের কাছে সে একরকম, যাকে ভালবাসে তার কাছে একরকম আবার যাকে প্রচণ্ড ঘৃণা করে তার সামনে আরেকরকম। কিন্তু প্রত্যেকটা মানুষেরই এমন একটা চেহারা থাকে যা সে নিজে ছাড়া আর কারো সামনে দেখায় না। এইজন্যই একটা মানুষকে কখনোই পুরোপুরি বোঝা সম্ভব না। মানুষ নিজেকেই নিজে পুরোপুরি বুঝতে পারেনা। যদি বুঝত তাহলে কখনোই তাকে আফসোস করতে হতো না "এই আমি কি করলাম, কেন করলাম"। যেখানে নিজেকেই নিজে বোঝা সম্ভব না সেখানে অন্যকে পুরোপুরি বোঝার চেষ্টা কিছুটা অমানুষিক বটে।
কিছু মানুষ বলে, দাবি করে "আমি আমার ওকে পুরোপুরি বুঝি"। কিন্তু আমি হলফ করে বলতে পারি এমন একটা সময় ক্ষণিকের জন্য হলেও তাদের জীবনে আসে যখন তারা কিছুক্ষনের জন্য হলেও ভুল বোঝাবুঝির শিকার হয়। ভুল বোঝাবুঝি হয় না এমন কোন সম্পর্ক হয় না। না হওয়াটাই স্বাভাবিক। হলে অস্বাভাবিক হতো! এটাই ভালো। কারণ পুরোপুরি কোন কিছু বুঝে গেলে তা নিয়ে মানব সম্প্রদায় আগ্রহ হারায়।
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন