somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাফর ইকবালরা একবারই আসেন

৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভালো লাগে না। আর সত্যিই ভালো লাগে না। কতোকিছু ঘটছে প্রতিদিন।কিছু বলার ভাষা আমি প্রতিবারই হারাচ্ছি তাই আর কিছুই বলা হয় না। দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল হচ্ছে। শিক্ষক পিটাচ্ছে, শিক্ষক অপমানে বৃষ্টিতে পা মেলে বসে আছেন। মানুষের সাধ্য কি বৃষ্টির জল থেকে ওই চোখের জল আলাদা করে?


এই জাফর ইকবাল স্যার আজ বাংলাদেশ ছেড়ে চলে গেলে পৃথিবীর অন্য যেকোনো ভার্সিটি তাকে লুফে নিবে। এই দেশের চেয়ে শতগুন আধুনিক আর সম্মানের জীবন যাপনের দেশ তাকে হাতছানি দিয়ে ডাকছে। চাইলে তিনিও চলে যেতেন আর দশজনের মতো। অনেকেই চলে যায়। এখানে দোষের কিছু নেই।বরং এমনটাই হওয়া উচিত। একটা জীবন, যোগ্যতা আছে, সুযোগ আছে তবে কেন পড়ে থাকা এমন দেশে? যেখানে তাকে হত্যার জন্য লিস্ট দেয়া হয়, বাবা যুদ্ধে শহীদ হয়েছেন,মাকে অল্প বয়সে বিধবা হতে দেখেছেন, যুদ্ধাপরাধীদের অপরাধ অন্তর দিয়ে অনুভব করেছেন। তিনি তাদের বিচার চাইলে তিনি 'নাস্তিক!" 'তাকে কতল করা দরকার"! এতো অপমানের পরও মানুষটা দেশ ছাড়েননি।ইয়াসমিন ম্যাম, ওনার সহধর্মিণী। আজ তিনিও মার খেলেন। এখানে কোথাও কি 'জাফর ইকবালের স্ত্রী' হওয়ার 'দোষ' নেই?
মানুষগুলো তবুও দেশ ছাড়বেন না আমি জানি।এভাবে মাটি কামড়ে পড়ে থাকবেন।তারপর এভাবেই একদিন সবাইকে ছেড়ে চলে যাবেন। তারপর আর কেউ কোনোদিন এই দেশে সোনার ছেলে জন্মাবে না, কোনোদিন না। ......সবকিছুর শেষ আছে। তবে হ্যাঁ যাদের কারনে এই দেশ একটু একটু করে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে,পবিত্র আত্মারা তাদের কখনো ক্ষমা করবে না। কখনো না। ইতিহাস বলে না।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৮
২৩টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×