আওয়ামি লীগ আগেই বলেছিল নৌকাই পারে আমাদের উন্নয়নের জোয়ারে ভাসাতে। হে অবিশ্বাসীগণ, এখনো কি তোমরা বিশ্বাস আনবে না? আজকে ঢাকার রাস্তায় যারা বের হয়েছে তারা হাঁড়ে হাঁড়ে টের পেয়েছে বাস্তব জীবনে নৌকার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।

রাস্তার আইল্যান্ডের আড়াই হাত উপরে পানি উন্নয়ন সীমা লঙ্ঘন করে বয়ে চলেছে। রাস্তার ধারে এতদিন মনে আয়েশে মুত্র বিসর্জন করেছেন যারা এবং যারা সে সুযোগ পাননি, গা বাঁচিয়ে ওই অঞ্চল আর দুর্গন্ধ এড়িয়ে চলেছেন আজ তাদের কারো মধ্যে পার্থক্য ছিল না। আজ সাম্যতা প্রতিষ্ঠিত হয়েছে। ওই পানিতে কোমর ডুবিয়ে আজ মানুষকে বাসায় ফিরতে হয়েছে।

মানুষ গাড়ি কিনে। আমি ভাবতেসি নৌকা কিনবো। প্রাইভেট নৌকা। নৌকা ছাড়া বাঁচার আর কোন উপায় দেখতেসি না।





সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



