somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্তমানে প্রবাসীরা বেশি চিন্তিত আছে দেশের মানুষদের নিয়ে

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হঠাৎ করেই আমাদের ব্যস্ত জীবন থমকে গেছে। হাতে এখন অঢেল সময়। কাছের মানুষগুলি যাদের সাথে কখনও যোগাযোগ করার মতন সময় হতো না। আজ তাদের সকলের খোঁজ খবর নিচ্ছি দেশে কিংবা বিদেশে। নিজ পরিবারকে সময় দিচ্ছি অনেক বেশি। হঠাৎ করেই মানবতা জাগরিত হয়ে উঠলো আমাদের মাঝে। আমরা খাদ্য, অর্থ বা যে যার যার অবস্থান থেকে যেভাবে পারছি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। কিছু বাড়িওয়ালা বাড়ি ভাড়া মওকুফ করে দিচ্ছেন এই দুর্দিনে, মূল্য হ্রাস দিচ্ছেন বড় বড় কোম্পানিগুলো।

হঠাৎ করেই আমরা দরিদ্র ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোকে নিয়ে অনেক বেশি চিন্তা করছি। চেষ্টা করছি সহযোগিতা করার নিজ নিজ অবস্থান থেকে। এই সময়টা আসলেই মনে রাখার মতন, কারণ এই মহামারি সৃষ্টির সেরাজীব মানুষের মধ্যে লুকিয়ে থাকা মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছে। ইতিহাস ঘাটলে তাই দেখা যায় দুর্দিনে দুর্যোগে মানুষ থাকে মানুষেরই পাশে।

চলমান সময়ে আমরা প্রবাসিরা সবচেয়ে’ বেশি চিন্তিত আমাদের দেশে থাকা স্বজনদের নিয়ে। আমরা পৃথিবীর নানা দেশে দেশে যারা থাকি উন্নত চিকিৎসা সেবা পাচ্ছি বা পাবো। দেশে আমাদের যে স্বজনেরা আছেন তাদের চিকিৎসা সেবা প্রাপ্তি নিয়ে রাতে বালিশে মাথা রাখলে অজান্তে দুচোখ বেয়ে জল নামে। শেষ ভরসা বিধাতার কাছে প্রার্থনা করে ক্লান্ত শরীর ঘুম পাড়ায়। এ চিন্তা সকল প্রবাসির সমান। কায়মনে প্রার্থনা করি আমাদের দেশের মানুষেরা ভাল থাকুক।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি খুব মনে পড়ছে- “মানুষের মধ্যে দ্বিজত্ব আছে; মানুষ একবার জন্মায় গর্ভের মধ্যে, আবার জন্মায় মুক্ত পৃথিবীতে। মানুষের এক জন্ম আপনাকে নিয়ে, আর-এক জন্ম সকলকে নিয়ে”।

জানি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকেই হারিয়েছেন তাদের স্বজন-বন্ধু । সব কিছুর মধ্য দিয়েই প্রকৃতি এক মহা মূল্যবান শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। জাতি , ধর্ম ,বর্ণ সকল বিভেদ ভুলিয়ে দিয়েছে এই মরণ ব্যাধি ভাইরাস। যেখানে অপরাধ, ধর্ষণ, হত্যা, দুর্নীতি ইত্যাদি ছিল আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনাম। সেখানে আজ সহানুভূতি, ভালবাসা, সাহায্য-সহায়তা শোভা পাচ্ছে সংবাদ শিরোনামে।

সোশ্যাল মিডিয়াতে ও সংবাদ মাধ্যম গুলোতে মানবিক কাজের প্রমাণ রয়েছে। কেবল কিছু সময়ের জন্য নয়, যেন চির জাগ্রত থাকে মানুষের এই সু-বিবেক, সচেনতা, সহানুভূতি, ভালবাসা, সাহায্য-সহায়তার মানসিকতা। পরিশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলা্মের ভাষায় বলতে চাই-
“যে জাত-ধর্ম ঠুনকো এত, আজ নয় কা’ল ভাঙবে সে ত,
যাক না সে জাত জাহান্নামে, রইবে মানুষ, নাই পরোয়া।”

--------- সানি মজুমদার
আবুধাবি, ইউ এ ই

সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ১০:৪৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌভাগ্যের কপাল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৭ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮


এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই... ...বাকিটুকু পড়ুন

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

×