somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেলে আসা শৈশব

১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালবাসা আর হাজারো সৃতিতে ঘেরা সি এন্ড বি কলোনি, যেখানে কেটেছে জীবনের ১৯টি বছর। শৈশবের দিনগুলি কখনই ফিরে আসবে না জানি, তবে ফিরে পওয়া গেলে হয়তো ভালই হত। কলের দুয়ারের সামনে ছোট্ট খেলার মাঠ, যেখানে সময় উপযোগী সব ধরনের খেলায় খেলতাম আমরা। ডাংগুলী, মারবেল, ক্রিকেট, সাত চারা, কানামাছি, কাবাডি- এমন অনেক খেলাই খেলতাম বছরের বিভিন্ন সময়ে। রাতের বেলা কারেন্ট চলে গেলে সবাই বাসা থেকে বের হইয়ে গল্প করেই সময়টা কাটিয়ে দিতাম, কারেন্ট এলে সবাই দৌড়ে চলে যেতাম যার যার বাসায়। শীতকালে আবার ভিন্নতা, পাড়ার বড় ছোট সবাই মিলে ব্যাডমিন্টন কোর্ট তৈরি করতাম। সকলে টাকা তুলে খেলার নেট, লাইট বোর্ড ও লাগাতাম যাতে রাতে ও খেলা যায়। রোজার সময়টাতে তারাবি নামাজ এর পরেই শুরু হইয়ে যেত আমাদের খেলা। পালা করে দু জন দু জনের টিম ভাগ করে খেলা চলত সেহেরির আগ অবদি।
মাঠের পাশেই হেলাল চাচার বাসা, চাচার বরই গাছে ডিল ছুঁড়ে কত বরই খেয়েছি, আবার সাথে চাচার দৌড়ানিও খেয়েছি বহুবার। চাচার বাসার টিনের চালের উপর থেকে টেনিস বল আনতে গিয়ে কতবার যে চাচার বকা শুনেছি। চাচা আজ পৃথিবীতে নেই। কিন্তু শত অভিমানের মধ্যেও চাচার চোখে যে ভালোবাসা দেখেছি আমাদের প্রতি তা সারাটা জীবন মনের এক কোনে থেকে যাবে। ফেলে আসা সেই দিন গুলির কথা মনে পড়লে সুখ- দুঃখ দুটোই অনুভব হয়।

কলোনিতে সব পরিবারি বেশ পুরনো। মানে, দীর্ঘ দিন যাবত রয়েছেন পরিবার গুলো। আমার জন্মের পর থেকে উনাদের হাতেই আমার বেড়ে উঠা। তাই প্রতিটি পরিবারের কাছেই আমি ঋণী। দুর্গা পুজা, কালি পুজা, ঈদ – কখনই আমার কাছে আলাদা মনে হয়নি। বরং সারা বছর আমিও অপেক্ষায় থাকতাম কবে ঈদ আসবে। ঈদের দিন সকাল থেকেই বেরিয়ে যেতাম বন্ধুদের বাসায়। সুজন, ইউসুফ, বেলাল, মুন্না, কাউছার, শামসুল থেকে শুরু করে একের পর এক সবার বাসায় বন্ধুরা দল বেঁধে যেতাম আর মজার মজার লাচ্ছা সেমাই, জরদ্দা ভাত, লাল সেমাই খাওয়া হতো। সালামি ও পেয়েছি বহুবার।

কাজের সুবাধে পাড়ি দিয়েছি পৃথিবীর বিভিন্ন দেশে, কিন্তু কলোনির প্রতিটি মানুষের আন্তরিক সেই আদর ভালবাসা আর কোথাও খুজে পাইনি। বৃষ্টির দিনে বন্ধুরা হাঁটু জল পানিতে কত হৈ চৈ করেছি যা আর কখনই করা হবে না। সি এন্ড বি কলোনি আমার শিকর, আমার ভালোবাসা। যারা কলোনিতে বড় হয়েছে শুধু তারাই রিলেট করতে পারবে আমার লেখা গুলো।
সেই দিন গুলোতে ফিরে যেতে ইচ্ছে হয় আবারো। জানি, হইত বা তা আর কখনই হবেন না। যে সময় চলে যায় তা যে আর ফিরে আসে না।
---------------
সানি মজুমদার
আবুধাবি, ইউ এ
চিত্রকর : তিসা সেন

সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

সামাজিক আভিজাত্যই দাসত্ব

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১০ ই মে, ২০২৬ রাত ৯:০৬

মনে করুন, আপনি একটি প্রতিষ্ঠানের নিছক একজন কর্মী। ঘটনাক্রমে সেই প্রতিষ্ঠানের কর্তাব্যক্তির জন্মোৎসব পালনের গুরুভার আপনার কাঁধেই এসে পড়ল। আপনি পরিপাটি পোশাকে মঞ্চে দাঁড়ালেন আপাতদৃষ্টে সবটাই স্বাভাবিক। কিন্তু বিপত্তি বাঁধে... ...বাকিটুকু পড়ুন

তোমার কোন এক মুহূর্তের শব্দ শুনি

লিখেছেন সামরিন হক, ১০ ই মে, ২০২৬ রাত ৯:৩১


ছবি- নিজস্ব সংগ্রহ


কেঊ এসে মেরে রেখে যাক তা চাই নি কখনো ।
তবুও সে আসে,মেরে ফেলে চলে যায়।
তখন খুব জোড় করে বেঁচে থাকি,
বলতে পারো জোড় করে বাঁচিয়ে রাখি নিজেকে।

জীবন কোন... ...বাকিটুকু পড়ুন

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

×