**অন্ধ বিশ্বাস**
২০ শে মে, ২০২০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মন্দ ছাড়া হয় না ভাল
আর ভাল ছাড়া মন্দ,
তোমার আমার অন্ধ বিশ্বাস
রচনা করে সব দ্বন্দ্ব।
অনুমান হল অজ্ঞতা
আর অনুধাবনে মুক্তি,
সত্য সদা আলোকিত
তার লাগে না কোন যুক্তি।
মৃত অতীত হাঁসায়-কাঁদায়
সমভাবে কল্পিত ভবিষ্যৎ,
বর্তমানে বাস দুরূহ প্রায়
জড় সুপ্ত মেধার কসরত।
ধার করা জ্ঞান হয় সীমিত
আলো থাকে তাতে পরিমিত,
আত্মজ্ঞানই সদা দীপ্তিমান
আলোর ছোঁয়া যেথায় অপ্রমিত।
---সমাপ্ত--
---সানি মজুমদার (২০ মে ২০২০)
আবু ধাবি, ইউ এ ই

সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০২০ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই কবিতাকে ভুলে যাওয়ার
সবচেয়ে উত্তম কাজের মধ্যে
নিঃশ্বাস ফেলার কিছু জায়গা পাব;
স্বার্থপর কবিতা কোনদিন আমাকে
স্মরণ করবে না- কি দরকার
এতো বর্ণ মালার প্রেম লেখে,
তার চেয়ে আমি দুবলা ঘাস হই...
...বাকিটুকু পড়ুন
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন