আমি এলিয়ান বলছি......
একজন প্রাইভেট চাকুরীজীবি। ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল বা ব্যারিস্টার হতে পারিনি, তার জন্যে যে পরিমান সময় আর অর্থ লাগে তার কিছুই ছিলো না আমার কাছে। আমি একজন ভাল মনের মানুষ হওয়ার চেষ্টা করেছি, সম্ভবত কিছুটা সাফল হয়েছি। আমার ১৪ বছরের কর্মজীবনে অন্যায়/অসৎ উপায়ে অর্থ উপার্জন করি নি, কারও ক্ষতি করিনি,চেষ্টা করেছি উপকার করার নিজের সাধ্যমত। একাকি জীবনের অনেক রজনী পাড় করেছি। নিজে হেসেছি আবার নিজে কেঁদেছি। কাওকে জানাইনি।শেষ কবে নিজেকে নিয়ে স্বার্থপরের মতন একটু আলাদা ভাবে ভেবেছি মনে পড়ে না। নিজের সুখ, আব্দার, সময় সব বিসর্জন দিয়ে হয়েছি এলিয়ান। জীবনকে অনেক কাছ থেকে দেখেও বোকাই রয়ে গেলাম। কারন দিন শেষে দেখি, আমাকে নিয়ে কখনো কারো ভাবার প্রয়োজন টুকুও পড়েনি। সবাই নিজের স্বার্থ আর মান সম্মান উদ্ধারে ব্যস্ত, তাতে কার কি গেল কি হারালো ওইসব দেখার সময় কই?জীবনের প্রতিটি মোড়ে যে কোন সিদ্ধান্ত নেয়ার আগে নিজের কথা না ভেবে কাছের মানুশ গুলোর কথা ভেবেছি, কিন্তু এখন দেখছি আমি গাধা বলেই এমনটা করেছি, কারণ সবাই নিজের মান সম্মান, সুবিধা, ভবিষ্যৎ এইসব চিন্তা করে তার পর সিদ্ধান্ত নেয়। আমি বোকার মতন আশা নিয়ে বসে থাকি, হয়তো তারা আমার কথা ও ভাববে। কাছের মানুশ গুলো মন খুলে কিছু সেয়ার করে না, হয়তো ভাবে তাদের উচ্চতর শিক্ষার সেই ভাষা আমি বুজতে পারবো না। সময় অনেক কিছুই শিখায়, দিনের শেষে আমার মতন সকল এলিয়ান গুলই একা।
................... সানি মজুমদার
৫ই জুলাই ২০২০
রাত ১০:৫৪, আবু ধাবি, ইউ এ ই।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


