সবি উল্টো, আবার সবি সোজা,
ভাবতে গেলেই ভাবের বোঝা।
যাহা নয় সাদা, যাহা নয় কালো,
তাতে রঙ লাগানোই ভুল হলো।
যাহা বায়ু, তাহাই আয়ু,
নাড়িলে চাড়িলে শীতল স্নায়ু।
দর্পণ কেবল দিয়ে গেল ধোকা,
অদ্বৈতকে দ্বৈত ভাবে বোকা।
এক পৃথিবী, এক সূর্য,
দ্বৈত মতেই সকল যুদ্ধ।
আনন্দ অথবা নিরানন্দ,
কিছুই নাই চোখ করিলে বন্ধ
––––– সানি মজুমদার, ২৩/১০/২০২০, আবুধাবি ইউ এ ই।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


