লক্ষ্ যোনি ভ্রমণ করিয়া, সুন্দর হতে সুন্দর হইয়া
ভাগ্য গুনে গুরু কৃপায় যে পায় প্রানের সাধন,
দেহ জ্ঞানের হয় সমাপ্তি, দেহি জ্ঞান লয় প্রাপ্তি,
কর্ম দিয়ে কর্ম কাটাইলে ধন্য তবে মানব জীবন ।
হে যোগীরাজ কৃপা কর আজ, দিওনা মোরে ফিরায়ে,
তুমি স্থির প্রাণ, তুমি ভগবান , বিরাজিছ সকল হৃদয়ে ।
জীবনের আঁধার দূর কর প্রভু জ্ঞানের আলো মোরে কর দান,
এমন গীত গাহিতে চাই যেন আসা-যাওয়ার হয় পরিত্রাণ ।
----------------------------------------
সানি মজুমদার
১১/১০/২০২১ আবু ধাবি, ইউ এ ই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


