প্রেম বড় ভাল জিনিস, দিন রাত প্রেমে বুদ হয়ে থাকতে পারলেই পরম সুখ । তবে প্রেম হওয়া চাই নিঃস্বার্থ। স্বার্থ যুক্ত প্রেমে রয়েছে কেবল চাই-চাই। জ্ঞান এবং বুদ্ধির উপরে আরও একটি স্তর রয়েছে- এর নাম “বিবেক”। এই বিবেকটাই মানুশকে পাশবিক স্তর থেকে আলাদা করেছে। তাই বিবেকাস্রিত মানুশের প্রেমে স্বার্থের অবস্থান নেই। অপর দিকে, স্বার্থের প্রেমে বিবেকের উপস্থিতি মেলে না। তলোয়ারের খাপের ভেতরে যতক্ষণ তলোয়ারটা রয়েছে তার কোন কার্যকারিতা নেই। খাপ থেকে উন্মচন করলেই তলোয়ারের ব্যাবহার করা যায়। বুদ্ধিটা এখানে যেন তলোয়ারের খাপ আর বিবেকটা হচ্ছে তলোয়ার। প্রতিটি মানুশের মাঝে বিবেক বিদ্যমান। কিন্তু বেশিরভাগ মানুষের মাঝে বিবেকের ব্যাবহার নেই, তাই তা সুপ্ত, আবার কিছু মানুশ আছেন যাদের মাঝে বিবেক সদাই জাগ্রত। তাঁরাই প্রকৃত প্রেমিক। বিবেকের সম্মুখীন হতে গেলে নিজেকে জানা চাই। তবেই তো প্রকৃত প্রেম ।
-------------------------
সানি মজুমদার
১৪/১০/২০২১, আবু ধাবি- ইউ এ ই
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



