হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান,
সম ধারায় জন্ম সবার, সম ধারায় প্রস্থান।
আর ভেঙ্গ না প্রার্থনালয়, নিওনা নারীর মান ,
তোমার আমার একি ধর্ম ,সর্বপরি এক প্রাণ।
ইসলাম হোল শান্তির প্রতীক , মুক্তির পথ পুরান,
অহিংসার সারণি গৌতম বুদ্ধ, প্রভু যিশু প্রেমের বলিদান।
জাগুক বিবেক, ছড়াক প্রেম, চেতনার হোক উন্মোচন,
মান-হুশ যদি হতে পারি মোরা তবেই ধন্য মানব জীবন।
--------------------------------------------------
সানি মজুমদার
২০/১০/২০২১ আবু ধাবি, ইউ এ ই


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


