স্বর্গ–নরক আমার কল্পনায়,
আমি তো কল্পনা নই?
গোলোকধাম আমার মাথায়,
আমি তো গোলোকধাম নই?
সুখ-দুঃখ আমার মনে,
আমি তো মন নই?
ভাল-মন্দ আমার চিন্তায়,
আমি তো চিন্তা নই?
সৌন্দর্য-কুৎসিত আমার দৃষ্টিতে,
আমি তো দৃষ্টি নই?
আশীর্বাদ–অভিশাপ আমার জিহ্বায়,
আমি তো জিহ্বা নই?
ভালবাসা–ঘৃণা আমার হৃদয়ে,
আমি তো হৃদয় নই?
ন্যায়–অন্যায় আমার বিবেকে,
আমি তো বিবেক নই?
উষ্ণ-শীতল আমার অনুভূতিতে,
আমি তো দেহ নই?
দিন-রাত্রি আমার উপলব্ধিতে।
আমি তো উপলব্ধি নই?
---------------
“সানি মজুমদার”
৮ই মার্চ ২০২২, আবু ধাবি, ইউ এ ই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


