
তুমি ভূমিষ্ঠ হলে, তোমায় দেখতে তোমার সকল প্রিয়জনেরা এল, আমিও এসেছি--- আমার শরীর থেকে যে সুন্দর প্রকাশিত, সেই সুন্দর রুপ আর গন্ধ দিয়ে আমি তোমায় স্বাগত জানালাম এই ধরাধামে। কারন আমি তোমারি পরম বন্ধু-----
সারা বছরের সাধনার যে ফল, তা আমি তোমারি জন্য ধারন করে থাকি। আমার তপস্যার ফল তোমার শরিরে পুষ্টি যোগায়, তাতেই আমার শান্তি । কারন আমি যে তোমার পরম বন্ধু----
প্রচণ্ড গরমে তুমি ক্লান্ত হয়ে গেলে আমি নিজে সূর্যের তেজে দগ্ধ হয়ে তোমায় শীতলতা প্রদান করি। কারন আমি যে তোমার পরম বন্ধু----
আমার শরীরের ছাল ছাড়িয়ে, কুপিয়ে কুপিয়ে আমার পা থেকে মাথা অবদি সবি আলাদা করে নেয় তোমার স্বজাতিরা। দেখনা, তোমার বসত ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার সকল অঙ্গপ্রত্যঙ্গ। তোমার আরাম-আয়েসের জন্য আমার শরীরটাকে ও উৎসর্গ করে দিলাম, কারন তুমি যে আমার পরম বন্ধু------
সময়ের স্রোতে ছোট্ট শিশুটা একদিন বুড়ো হয়ে যায়। বিদায় বেলায় তোমার ঐ নিশ্চল দেহটাকে বুকে ধারন করে কবর বা শ্মশান অবদি নিয়ে যাওয়ার দায়িত্বটা যে আমার। কারন, আমি যে তোমার পরম বন্ধু।
----------------
সানি মজুমদার
১৪ই মার্চ ২০২২ | আবু ধাবি, ইউ এ ই
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


