somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারায়নগন্জ্ঞ-৫ আসনে উপ-নির্বাচন; রাজনীতির চাল বোঝা বড়ই কঠিন।

২৪ শে মে, ২০১৪ রাত ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারায়নগন্জ্ঞ-৫ আসনের সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুজনিত কারনে আসনটি শূন্য হওয়ায় ইতিমধ্যেই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আর ক্ষমতাসীন আওয়ামী লীগ ঘোষনা করেছে আসনটিতে তারা প্রার্থী দিবে না, বরং জাতীয় পার্টিকে ছেড়ে দেবে।

কোন সন্দেহ নেই যে প্রয়াত নাসিম ওসমান জাতীয় পার্টির টিকেটে নির্বাচিত হয়েছিলেন। অতএব এটা মনে হতেই পারে শরীক জাতীয় পার্টির আসন আওয়ামী লীগ জাতীয় পার্টিকেই ছেড়ে দিচ্ছে। মহানুভবতার পরিচয় নিঃসন্দেহে। তবে, বিষয়টি কি এতই সহজ-সরল সমীকরন?

অন্যান্য নির্বাচনে আওয়ামী লীগ অমুককে মনোনয়ন দিলে তমুক বিদ্রোহী প্রার্থী হয়ে দাড়িয়ে যায়। এমন কি শরীকদের দেওয়া আসনেও বিদ্রোহী প্রার্থী দাড়িয়ে যায়। এ জন্যই তো ৫ই জানুয়ারীর আমরা-আমরাই নির্বাচনে হাজারের মত প্রার্থী ছিলো।

এ কথা নিশ্চিত যে নারায়নগন্জ্ঞে ৭ খুনের ঘটনার পরে শাসকদল যথেষ্ট অস্বস্তিতে আছে। কারণ বর্ণনার কিছুই নেই, যেহেতু কারনটা সবাই জানে। এখন উপ-নির্বাচনে প্রার্থী দিলে ভরাডুবির সম্ভাবনা রয়েছে। আর অসংসদীয় বিরোধী দল (সংসদীয় টম এ্যান্ড জেরী মার্কা জাতীয় পার্টি নয়) এমনটি ঘটলে কথা বলার ইস্যু পাবে। বস্তুত, এখানে উল্লু-বুল্লু বিরোধী দল থাকলেও একই কথা বলতো। শাসক দল যে এমনটি বিবেচনা করছে না তা কে নিশ্চিত ভাবে বলবে।

এজন্যই বলি, রাজনীতিতে কোনটা যে মহানুভবতা আর কোনটা যে চালবাজি, তা বোঝা বড়ই কঠিন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×