somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিল্লীর লালকেল্লায় লাইট এন্ড সাউন্ড শো!

২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এর আগে দিল্লী এসে লালকেল্লা দেখা হলেও লাইট এন্ড সাউন্ড শো প্রোগ্রামটি দেখা হয়নি সময়-সল্পতার জন্য। এবার প্ল্যান করেই এসেছিলাম যে লালকেল্লা দেখার মত আর তেমন কিছুই নেই। বেশীর ভাগ অংশ জুড়েই আর্মির দখলে। তাই লাইট এন্ড সাউন্ড শো দেখবোই দেখবো। এটা দেখানো হয় সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত হিন্দিতে, ৮টা থেকে ৯টা পর্যন্ত ইংলিশে। বিকেল সাড়ে তিনটাতে রওনা দিলাম। জামা মসজিদের সামনেই লালকেল্লা। কিন্তু সেখানে পৌঁছাতেই বিকেল ৫টা সাড়ে ৫টা বে্জে গেলো। রাস্তায় প্রচন্ড জ্যাম।



লালকেল্লায় পৌঁছে টিকিট কেটে বাইরের বিশাল পরিখার ধারে কিছুক্ষন বসে থাকলাম। এক কালে এই পরিখা যমুনার জলে পরিপূর্ণ থাকতো। এখন শুখনো। ঘাসের জঙ্গলে ভর্তি। আস্তে আস্তে ভিতরে গেলাম। প্রাসাদের অলিন্দের দুধারে দোকানের সারি দেখে অবাক হলাম.





। শুধু দেওয়ানে আম দেখা যায়। তাও লোহার শিকল দিয়ে ঘেরা। আরো হাটতে হাটতে একটি খোলা মাঠের কাছে গেলাম। হয়তো কোনো কালে এখানে বাগিচা ছিলো। এখন শুধুই ঘাস। তার এক পাশে খোলা আকাশের নিচে কয়েক সারি বেঞ্চ পাতা আছে। সবাই ওখানে বসছে দেখে আমরাও গিয়ে বসলাম। সামনে দেওয়ানে খাস, মমতাজ মহল। এর পিছনেই যমুনা নদী। পূর্নিমার চাঁঁদ তখন দেওয়ানে খাসের উপরে উঁকি দিচ্ছিলো। দেওয়ানে খাসের পাশে সম্রাট আওরঙ্গজেবের তৈরী মোতি মসজিদ।



দেওয়ানে খাস। সম্রাটের আমলে এখানে খাস দরবার বসতো। এখানেই ছিলো সেই ঐতিহাসিক ময়ুর সিংহাসন। আজ শুরু এক ইটের খাঁচা ছাড়া এটা আর কিছুই নয়।



মমতাজ মহল।



মোতি মসজিদ।



নহবতখানা।

সামনে কোনো স্ক্রিন নেই। বুঝতে পারছিলাম না কি ভাবে কি দেখবো। এমন সময় চারিদিকের সব আলো নিভে গেলো। মাঝ খানের মহল থেকে গমগম স্বরে ভেসে এলো আমি মহাকাল। আমি সব সময়ের সাক্ষী। এই সেই লালকেল্লা, যেখানে সব সময় মানুষের কলরব, আরজি, বিচার, আর্তি, নুপুরের নিক্কন, সরাবের নহর বয়ে যেতো আজ সে শুধুই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে । আজ এখানে আঁধার। কিন্তু এক সময় এখানে ছিলো মানুষের ঢল। ধারা-বর্ণনার সাথে সাথে দেওয়ানে খাস,



মমতাজ মহল, কখনো মোতি মসজিদ বিভিন্ন রঙের আলোতে ঝলমল করে উঠছিলো।









সেই সঙ্গে যমুনার জলের কুলকুল ধারার শব্দ,মিনা বাজারের মেয়েদের কাঁচভাঙ্গা হাসি,কলরব, বাইজীদের নুপুরের নিক্কন, গজলের সুর...... সময় যেন জীবন্ত হয়ে উঠলো। আর আমরা সব স্তব্ধ, পাথর। ঘোড়ার খুঁরের শব্দ এতোটাই বাস্তব মনে হচ্ছিলো যে আমরা শিউরে উঠছিলাম। একে একে দিল্লীর পতন পর্যন্ত বর্ননা করে ১ ঘন্টার অনুষ্ঠান যখন শেষ হলো। খোলা আকাশের নিচে হিমে আমাদের মাথা তখন জমে গিয়েছিলো। ফিরে এসেও পুরো রাত মুগ্ধতার, কষ্টের রেশ রয়ে গেলো।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

×