somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পটা

১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওরা দুজন ভাল বন্ধু ছিল। মাঝে মাঝে দেখা করত, টেক্সট দিত, ফোন এ কথা বলত। সেই হটাত এক দেখাতে ছেলেটা কেন জানি মেয়েটার প্রতি অন্যরকম ফীল করে। এরপর যতই দিন যায় ছেলেটা বুঝে যায় সে তার বন্ধুটিকে ভালবাসে। এভাবে দিন যেতে থাকে। বন্ধুত্তটা হারানোর ভয়ে ছেলেটা কিছু বলতে পারে না। মেয়েটিকে যে হারাতে চায় না সে। ওরা কথা বলার সময় মেয়েটি প্রায় যখন ছেলেটিকে “দোস্ত” বলে ডেকে ওঠে, ছেলেটি কেমন যেন অসহায় ফীল করে। অদ্ভুত ভাবে মেয়েটার দিকে তাকায়। মেয়েটা তা ধরতে পারে না। যত দিন যেতে লাগলো, ছেলেটা ক্রমশ মেয়েটার প্রতি দুর্বল হতে লাগলো। মেয়েটা বুঝতেই পারলো না। কিংবা হয়তো বুঝে না বোঝার ভান করল।



ছেলেটা তার বন্ধুর সাথে আড্ডা মারছিল, কথায় কথায় ছেলেটার বন্ধুটি বলল ওর এক্স এর নতুন বিএফ হয়েছে। কথাটা শোনার পর, ছেলেটার মনে হাহাকারের মত কেমন একটা ঝড় উঠল। সে সাথে সাথে মেয়েটির সাথে যোগাযোগ করে বলল, ভালবাসি তোকে। ভীষন ভালবাসি। মেয়েটা সুন্দর করে প্রোপোজালটা ফেলে দিল। তার পরের কয়েকটা সপ্তাহ ছেলেটা কোথায় যেন হারিয়ে গেল। কেমন যেন হয়ে গেল। মেয়েটা বলেছিল, আমরা বন্ধু, এটাই তো ভাল আছি। আমি সারা জীবন তোর বন্ধু হয়ে থাকবো। তাছাড়া আমি একজনকে পছন্দ করি। মেয়েটা ভাবলোও না ছেলেটার হৃদয়ে কেমন রক্তক্ষরণ হচ্ছে কথাগুলা শোনার সময়।



ছেলেটা চেষ্টা করলো মেয়েটিকে ভুলে যাবার। জীবন থেকে সরিয়ে দেয়ার। পারলো না। শত চেষ্টা করেও পারলো না। ভালবাসার মানুষকে কি ভোলা যায়? সেও পারলো না। কিন্তু অন্য বন্ধুদের ভালবাসায় তার দিন সহজ হয়ে যেতে লাগল। মেয়েটাও ছেলেটার বন্ধু হয়েই রইল। ছেলেটা জানে, মেয়েটাকে যদি সে অন্যকারো সাথে দেখে, মেয়েটার যদি অন্য কারো সাথে বিয়ে হয়, তার কি যে হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তা জানেন। এত বড় ত্যাগ স্বীকার করেও সে মেয়েটির সাথে যোগাযোগ রেখে চলল। এদিকে মেয়েটার কোন ভাবাবেগ নেই। সে নির্লজ্জের মত দোস্ত দোস্ত করে যেতে লাগল।



হঠাত একদিন মেয়েটা ছেলেটিকে বলল, যেই ছেলেকে মেয়েটা পছন্দ করত, সেই ছেলের বিয়ে ঠিক হয়ে গেছে। সে নাকি মেয়েটাকে বলেছে তাও তার সাথে থাকতে। মেয়েটা ছেলেটার সাথে অভিমান করে বলল, দেখ কত নির্লজ্জ। ছেলেটি মেয়েটাকে তার বেস্ট ফ্রেন্ড এর মত সান্ত্বনা দিল। বোঝাল। আর……….!!!



আর নিঃশব্দে হাসতে শুরু করল। আসলে হাসির আড়ালে লুকিয়ে রাখলো এটা বড় আফসোস। এই মেয়েটা এত বোকা। তার ভালবাসার মানুষ্টা এত বোকা। কস্টে একগ্লাস পানি খেয়ে ছেলেটা ঘুমিয়ে পড়ল।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের A Prisoner of Birth....

লিখেছেন জুল ভার্ন, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০০




জেফরি আর্চারের A Prisoner of Birth....

জেফরি আর্চারের A Prisoner of Birth মূলত এমন এক উপন্যাস, যেখানে বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা, শ্রেণিবৈষম্য, বিচারব্যবস্থা, প্রতিশোধ এবং বুদ্ধিমত্তার লড়াই একসূত্রে গাঁথা হয়েছে। উপন্যাসটির... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

সাড়ে হাজার বিজ্ঞানী এবং একটি স্ক্যামের গল্প

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৮


জুলাইয়ের কোটা আন্দোলনের পর বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের উন্নতি হয়েছে। সেই সম্পর্কের নতুন অধ্যায়ের অংশ হিসেবে পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ‘নলেজ করিডোর’-এর আওতায় আল্লামা ইকবাল বৃত্তি চালু করে। ২০২৫... ...বাকিটুকু পড়ুন

×