ভয়াবহ মন খারাপ নিয়ে লিখতেসি। মোবাইলে ওর দেয়া মোট ১৬টা মিসকল আসছে, ধরতেসি না। কাল রাতের পর সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে সেই আগের আমি হয়ে যেতে ইচ্ছে করছে।
মানুষের হৃদয় নাকি কথা বলে। হৃদয় আর মস্তিষ্কের মদ্ধে তফাত কি??? আমার মতে সবই মস্তিষ্কের খেলা। তাও মাঝে মাঝে মনে হয় মস্তিস্ক, হৃদয় দুটোরই আলাদা ভাবনা আছে।
Practical জাতীয় কথাবার্তার দায় আমরা মস্তিষ্কের উপর চাপায় দেই। যেহেতু হৃদয় এর সাথে ভাললাগার একটা সম্পর্ক আছে তাই ইমোশনাল চিন্তাগুলোর দায় হৃদয় কে দেই। বল এগুলো হৃদয় বা মন থেকে আস্তেসে।
আমার এখন ঠিক এই ব্যাপারটাই ঘটতেসে। চিন্তাগুলো দুইভাগে ভাগ হয়ে গেছে। মস্তিষ্ক হিসাব নিকাশ করে Negative কথা বলতেসে আর মন আবেগের আদর মেখে মস্তিষ্কের সিদ্ধান্ত উড়ায় দিচ্ছে।
আর এদের ঝগড়াতে আমি অসহায় অনুভব করছি। কি করবো বুঝতেসি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


