২২ সেপ্টেম্বর হরতালের ডাক দিয়েছে বর্তমানের প্রধান বিরোধী দল।
কেন এই হরতাল? কাদের স্বার্থে? এতে সাধারন জনগনের কি লাভ আছে?
যা দেশের জন্য, দেশের মানুষের জন্য মঙ্গলজনক নয় তা যখন সরকারী বা বিরোধী দল করে তবে বুঝতে হবে তা জনগণকে ভালোবেসে নয় বরং নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যই। না হলে এতো এতো আইন হয় অথচ সরকারে থাকতে কোন দলই আইন করে হরতাল নিষিদ্ধ করে না কেন?
কারণ সরকারী দল জানে যে তারা যখন বিরোধী দলে যাবে তখন দেশটারে অচল করতে এই হরতালই তাদের সবচেয়ে বড় অস্ত্র।
সাধারন মানুষের ভোগান্তির চিন্তা করলে, দেশের মানুষের চিন্তা করলে প্রতিবাদের ধরণ সাধারণ মানুষকে কষ্ট দিয়ে নয় বরং তাদের পাশে রেখেই আন্দোলন করা সম্ভব। সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে রিক্সা না ভেঙ্গে, কষ্টের ঘামের ফসল ভালোভাবে চলার জন্য একটা গাড়ি সেটা না ভেঙ্গে, বাসের গায়ে পেট্রোল না ঢেলে...দেশের সম্পদ নষ্ট না করে, জ্বালাও পোড়াও করে দেশ ধ্বংস না করে....দেশকে রক্ষা করে কি আন্দোলন করা যায় না??????
আপা এবং ম্যাডাম ভাবুন
মুখে মুখে দেশকে ভালো না বেসে কাজে প্রমান করুন.......
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


