পুরানো বোতলে নতুন মদ
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটি সংবাদপত্রে পড়লাম নতুন নাম আত্মপ্রকাশ করতে যাচ্ছে জামায়াত । পড়েই প্রথমে যে কথাটি মনে হলো তা হলো "পুরানো বোতলে নতুন মদ " ! স্বাধীনতার পরে জন্মানো জামাতের নেতা কর্মীদের জন্য এটা তাহলে বিকল্প পথ ? হাসি পায় বর্তমান ক্ষমতাসীনদের অপরিপক্ক এবং স্ববিরোধী কার্যকলাপ দেখে ! কোনো দলকে নিষিদ্ধ করে লাভ কি - যদি সেই দলের নেতাকর্মীরা আরেকটি দল গঠন করে কাজকর্ম চালিয়ে যেতে পারে ? এই অপরিপক্ক সিদ্ধান্তে মনে হয় না জামাতের নেতা কর্মীদের কোন ক্ষতি হবে । বরং ক্ষতি হবে গণতন্ত্রের - একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে । যেরকম ক্ষতি আরেকবার হয়েছিল রাজনৈতিক দলগুলোর বিলুপ্তি ঘটিয়ে বাকশাল কায়েম করার মধ্য দিয়ে । জামায়েতের অধিকাংশ কার্যকলাপই বিতর্কিত, তাদের একাত্তরের কর্মকান্ড খুবই ঘৃণ্য। কিন্তু তারপরও একটি দলটি যতই বিতর্কিত হোক না কেন, গণতন্ত্রের স্বার্থে ওই সকল দলকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করা উচিত, নিষিদ্ধ ঘোষণার মাধ্যমে নয় ! ভারতের কথা চিন্তা করুন । নরেন্দ্র মোদির মত বিতর্কিত এক ব্যক্তি যাকে মানবতা বিরোধী অভিযোগে একসময় কোনো কোনো দেশে ভিসা পর্যন্ত দেয়া হয় নি, আজ ভারতের প্রধানমন্ত্রী ! বিজেপির মতো একটি অতি সাম্প্রদায়িক দল যা সারা ভারতে হিংসার প্রসার ঘটাচ্ছে আজ সেখানে ক্ষমতায় আসীন ! ভারতের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধার কারণেই বিজেপির মতো দলকে নিষিদ্ধ করার মতো হটকারী পদক্ষেপ কখনো নেই নাই ।
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩

একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪

শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।...
...বাকিটুকু পড়ুন
সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও...
...বাকিটুকু পড়ুন