somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবৈধ উপার্জনের সুযোগ ও উৎস বন্ধ করুন - মদ, জুয়া, পতিতাবৃত্তি এমনিতেই কমে যাবে ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুর্নীতিই বাংলাদেশের প্রধান সমস্যা | আমরা যেমন অক্সিজেনের মধ্যে বসবাস করি বলে এর অস্তিত্ব অনুভব করতে পারি না, আমাদের গোটা জাতি এই চরম দুর্নীতির মধ্যে আকণ্ঠ নিমজ্জিত রয়েছে বিধায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এর মারাত্মক বিস্তার ও নেতিবাচক প্রভাব বুঝতে পারছি না | কিন্তু এই মারাত্মক ক্যান্সার সারা জাতি ও সমাজকে কিভাবে কুরে কুরে খেয়ে ফেলছে তা এক সময় আমরা ঠিকই বুজতে পারবো, হয়তো তখন দেরি হয়ে যাবে অনেক |

আমরা জাতি হিসেবে আসলেই চরম হিপোক্রেট | বাংলাদেশে কেউ জনগণের পয়সা লুট করলে, দুর্নীতি করে সীমাহীন অর্থ উপার্জন করলে তার স্ত্রীরাও তাকে ভগবানের চোখে দেখে | এদের চোখে মদ খাওয়া হারাম হলেও অন্যের হক মেরে দুর্নীতি ও লুটপাট করা মোটেও হারাম নয় | রমজানের সময় সিন্ডিকেট করে পণ্যমূল্য বাড়িয়ে দেয়া বা কুরবানীর চামড়ার দাম পানির মূল্যে নামিয়ে ফেলাটাও জাতির কাছে হারাম নয় | এক অর্থে দেশের অধিকাংশ জনগণেরই কোনো প্রকৃত নৈতিক ও ধর্মীয় মূল্যবোধই নেই |

এই দুর্নীতির মাধ্যমে সহজে রাতারাতি বড়োলোক হওয়ার স্বপ্ন থেকেই সবাই এখন রাজনৈতিক শক্তি বা বলয়ের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে | সুতরাং সুযোগসন্ধানী রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী চক্রের কাছে আওয়ামী, বিএনপি, জামাত, জাপা বা বামপন্থী কোনো আদর্শই এখানে আর মূখ্য থাকে না | যখন যে দল ক্ষমতায় যায়, দ্রুত পোশাক পাল্টে সেই দলের ছত্রছায়ায় গিয়ে এরা লুটপাট, দুর্নীতি ও ক্ষমতার চরম অপব্যবহারে লিপ্ত হয়ে পড়ে | এদের কাছে দেশ-আদর্শ-ধর্ম সবই হচ্ছে লোক দেখানো, তার নিজের আখের গোছানোর হাতিয়ার । দেশকে সত্যি ভালোবাসলে কেউ দুর্নীতি, প্রতারণা, দেশের সম্পদ লুটপাট করে অন্য দেশে পাড়ি দেয়া, পাচার করা ও জনগণকে নিপীড়ন করতে পারতো না । বাংলাদেশের রাজনৈতিক বলয় ও এর মাধ্যমে হালুয়ারুটি অর্জনের সুযোগ সুযোগ এতই শক্তিশালী যে বাঙালিরা প্রবাসে গিয়েও দেশের রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ রাখার জন্য মরিয়া হয়ে পড়ে, যার প্রভাব আমরা দেখতে পাই কিছু সংখ্যক প্রবাসীদের মধ্যেও বাংলাদেশের রাজনৈতিক দলীয় পরিচয় তুলে ধরার প্রাণান্তর প্রচেষ্টা - অনেকটা ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই ।

দুর্নীতি ও লুটপাট বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো ফ্যাসিনো বন্ধ করে কোনোই লাভ হবে না । সমস্যাতো ক্যাসিনো নয় সমস্যা হচ্ছে টপ টু বটম লেভেলে সীমাহীন দুর্নীতি । দেশের সংখ্যা গরিষ্ট দরিদ্র জনগোষ্ঠীর প্রাপ্য সম্পদটুকু একশ্রেণীর আমলা/রাজনীতিবিদ ও ব্যবসায়ী চক্র লুটপাট করে সেই টাকায় মদ, পতিতা ও জুয়াতে নিমগ্ন থাকে | শামীম ওসমান ও তার পরিবার নারায়ণগঞ্জের পতিতালয়গুলো বন্ধ করে দিয়েছিলো - তার পরবর্তী ফলাফল কি হয়েছিল তা অনেকেই জানেন - ওই সকল পতিতারা সমাজের যত্রতত্র ছড়িয়ে পড়েছিল | আর জনগণের কাছে প্রচুর অবৈধ অর্থ থাকায় পতিতালয়ের পরিবর্তে শহরের আনাচে কানাচে ফ্ল্যাট ও এপার্টমেন্টে গিয়ে আমোদ ফুর্তি করতে কারো কোনো সমস্যা হয় নাই | অবৈধ উপার্জনের উৎস বন্ধ না করতে পারলে এই ক্যাসিনো/ফ্যাসিনো, পতিতাবৃত্তি বন্ধ করে কোনোই লাভ হবে না | অবৈধ উপার্জনের অর্থ উড়ানোর জন্য পাবলিক ঠিকই অন্য কোনো ধরণের আমোদ ফুর্তি করার পথ বের করে ফেরবে |

মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন মনস্থির করে ফেলেছেন তিনি জুয়ার বিরুদ্ধে জিহাদ করবেন যাতে সমাজে অনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা যায় | তবে জুয়া ও অন্যান্য অসামাজিক কার্যক্রমের মূল কারণ যে অবৈধভাবে উপার্জিত অর্থ, তার উৎস ও সুযোগ বন্ধ করার জন্য যদি তিনি কঠোর পদক্ষেপ নিতেন তবে তা আরো বেশি ফলপ্রসূ হতো | আশা করি তার এজেন্ডাতে দুর্নীতির মতো মারাত্মক সংক্রামক সামাজিক ব্যাধিটি প্রাধিকার পাবে | আর তানাহলে তার এই ক্যাসিনো বিপ্লব লেজেহোমো এরশাদের সাইকেল চালিয়ে অফিসে যাওয়া অথবা খালেদা জিয়ার ডালভাত কর্মসূচির মতোই স্বল্পস্থায়ী একটি লোকদেখানো কর্মসূচিতে পরিণত হবে |

ছবি: অন্তর্জাল
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৭
১৬টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×