তোমার অনেক অপরাধ
২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার অনেক অপরাধসাইয়িদ রফিকুল হক
তোমার অনেক অপরাধে
পাপ যে দেখি বেশি,
তারউপরে সময়-সময়
ফুলাও আবার পেশী!
দীন-দুনিয়ার কিছুই তুমি
মানছো নাতো মনে,
তোমার দেখা মিলছে সদাই
ষড়যন্ত্রের বনে।
ষড়যন্ত্রের গহীন বনে
ঘুরছো তুমি সুখে,
ভালো কথা শুনি নাইতো
তোমার নষ্ট-মুখে।
বাপের নামে চলছো অনেক
এখন দেখো পথ,
তোমার খোঁজে আসবে বুঝি
পাকিস্তানের রথ!
‘মুই কি হনু’ ভাবটা তোমার
খুবই অহংকারী,
তাইতে দেখি সবখানেতে
ভীষণ পায়াভারী!
বয়স তোমার অনেক হলো
ছাড়লে নাতো ভুল,
এবার বুঝি সব হারিয়ে
ভাঙবে তোমার কূল!
পা-দুখানা রাখছো তুমি
সুনীল আকাশপানে,
দেশের বুকে ঘুরছো তুমি
পাকিস্তানের টানে!
দিনদুপুরে চুরিদারি
করছো অনেক বেশি,
লাভ হবে না আর ফুলায়ে
তোমার নগ্ন-পেশী।
সাইয়িদ রফিকুল হক
২৮/১০/২০১৮
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন