পাপের পথে পুরস্কার
৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাপের পথে পুরস্কারসাইয়িদ রফিকুল হক
মিথ্যা বলার অভিযোগে
পাচ্ছে না কেউ শাস্তি,
এই খুশিতে মিথ্যাবাদী
করছে ভীষণ মাস্তি!
পাপের পথে পুরস্কারে
ভরছে সবার ঘর,
সত্য এখন অনেকেরই
তাইতো ভীষণ পর!
মিথ্যাবাদীর দোস্ত বেশি
প্রভাব আরও খুব,
মিথ্যাবাদীর ভয়ে বুঝি
সবাই এখন চুপ!
টাকার জোরে সমাজপতি
আরও কত মানী!
কিন্তু এদের কেউ বলে না
একটুখানি জ্ঞানী।
তবুও এখন মিথ্যাবাদী
হাসছে পুরস্কারে,
পাকবাহিনীও হেসেছিলো
একাত্তরের ম্যাসাকারে!
সবখানে যে পুরান পাপী
পাপীর দোজখখানা,
তাইতো দেখি পাপ করিতে
নাই যে কোনো মানা।
পাপীর জন্য পুরস্কারের
দরজা আছে খোলা,
পাপীরাইতো স্বর্গসুখে
জল করিছে ঘোলা!
পাপের পথে ঝুঁকছে সবাই
পাপে কত সুখ!
পাপ করিয়া অনেকজনই
উজ্জ্বল করছে মুখ।
এই দুনিয়া যাক না ভরে
ভীষণরকম পাপে,
তুমি বন্ধু সত্যপথে
থেকো পরিতাপে।
সাইয়িদ রফিকুল হক
৩০/১০/২০১৮
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?
রাজধানীতে তিন বাসে আগুন

রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন