ভোটলোভীরা ব্যস্ত এখন
০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটলোভীরা ব্যস্ত এখনসাইয়িদ রফিকুল হক
ভোটলোভীরা ফন্দি করে
চাইছে কত ভোট,
টালবাহানার রাজনীতিতে
আছে এদের জোট!
জাতির পায়ে কুড়াল মেরে
চাইছে এরা হাঁটতে,
নিজের স্বার্থে দেশের বেড়া
চাচ্ছে এরা কাটতে!
নিজের পায়ে হাঁটতে মানা
চড়ছে পরের কাঁধে,
লোভআগুনে ফাটল খোঁজে
বাংলাদেশের বাঁধে!
ভোটলোভীরা ব্যস্ত এখন
ফটকা-বুলি ছাড়তে,
মূর্খগুলোর ভোটটা ওরা
চায় যে এবার কাড়তে!
মুখোশধারী-ছদ্মবেশী
খেলছে ভোটের খেলা,
ক’দিন পরে দেখবো আরও
রাজাকারের মেলা!
পরের ঘরের বেড়া কেটে
ঢুকছে চোরের দল,
ভেল্কিবাজি-খেলোয়াড়ে
জানে ভীষণ ছল!
ভোটের আশায় ডিগবাজিতে
ভাঙছে কারও হাড়,
তবুও দেখি স্বার্থনেশায়
নাই যে কোনো ছাড়!
দেশদরদী সাজতে গিয়ে
পড়ছে ধরা চোর,
টক-শো-পার্টির ভণ্ডগুলো
করছে তবুও শোর!
চোরের গলা এখন দেখি
হচ্ছে বেশি বড়,
বীর-বাঙালি জেগে উঠে
এবার এদের ধরো।
সাইয়িদ রফিকুল হক
০৭/১১/২০১৮
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুন