somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবী করীম সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লামের নামায আদায়ের পদ্ধতি' (PART -2)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব
Click This Link
নবী করীম সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লামের নামায আদায়ের পদ্ধতি' (PART -1)




সহীহ মুসলিমে উম্মে হাবীবাহ রাদিয়াল্লাহু 'আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

(( مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّيْ لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشَرَةَ رَكْعَةً تَطَوُعًا إِلاَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتاً فِي الْجَنَّةِ. )) [مسلم]

অর্থঃ ((যে কোন মুসলিম ব্যক্তিই আল্লাহ্ জন্য (খালেস নিয়্যতে) দিবা-রাত্রে ১২ রাকা'আত নফল নামায পড়বে, আল্লাহ্ অবশ্যই তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন।)) আমরা যা পূর্বে উল্ল্লেখ করেছি ইমাম তিরমিযী তার বর্ণনায় অনুরূপ বিস্তারিত আলোচনা করেছেন। যদি কেউ আসরের নামাযের পূর্বে ৪ রাকা'আত এবং মাগরিবের নামাযের পূর্বে ২ রাকা'আত এবং এশার নামাযের পূর্বে ২ রাকা'আত পড়ে, তা হলে তা উত্তম হবে। কেননা নবী কারীম সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

(( رَحِمَ اللَّهُ امْرَأً صَلَّى أَرْبَعًا قَبْلَ الْعَصْرِ.))

অর্থঃ ((আল্লাহ্ ঐ ব্যক্তির উপর রহম করুন, যে আসরের (ফরয( নামাযের পূর্বে চার রাকা'আত (নফল( নামায পড়ে থাকে।)) হাদীসটি ইমাম আহমাদ, আবুদাউদ, তিরমিযী বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন এবং ইবনে খুযায়মাহ সহীহ বলেছেন। রাসূলুল্ল্লাহ সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

(( بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ؛ بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ ؛ ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ لِمَنْ شَاءَ )) [بخاري]

অর্থঃ ((প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল( নামায, প্রত্যেক আযান ও ইকামতের মধ্যবর্তী সময়ে (নফল( নামায।)) তৃতীয় বার বলেন ((যে ব্যক্তি পড়ার ইচ্ছে করে।)) [বুখারী] যদি কেউ জোহরের পূর্বে ৪ রাকা'আত এবং পরে ৪ রাকা'আত পড়ে তবে তা ভাল। এর প্রমাণে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলইহি ওয়াসাল্লামে হাদীস; তিনি বলেনঃ

(( مَنْ حَافَظَ عَلَى أَرْبَعٍ قَبْلَ الظُّهْرِ وَأَرْبْعٍ بَعْدَهَا حَرَّمَهُ اللَّهُ تَعَالىَ عَلَى النّاَرِ )) [أحمد, صحيح]

অর্থঃ ((যে ব্যক্তি জোহরের পূর্বে ৪ রাকা'আত ও পরে ৪ রাকা'আত (সুন্নাত নামায( এর প্রতি যত্নবান থাকে, আল্লাহ্ তা'আলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন।)) [ইমাম আহমাদ হাদীসটি বর্ণনা করেছেন এবং আহলে সুনান সহীহ সূত্রে উম্মে হাবীবাহ থেকে উল্ল্লেখ করেছেন] অর্থাৎ সুনানে রাতেবার নামাযে জোহরের পরে ২ রাকা'আত বৃদ্ধি করে পড়বে। কারণ জোহরের পূর্বে ৪ রাকা'আত এবং পরে ২ রাকা'আত পড়া সুনানে রাতেবাহ। অতএব জোহরের পরে ২ রাকা'আত বৃদ্ধি করলে উম্মে হাবীবাহর হাদীসের প্রতি আমল হবে। আল্লাহ্ই তাওফীকদাতা। দরূদ ও ছালাম বর্ষিত হোক, আমাদের প্রিয় নবী মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম, তাঁর পরিবার-পরিজন এবং সাহাবাগণের প্রতি এবং কেয়ামত পর্যন্ত যারা তাঁর ইত্তেবা' বা অনুসরণ করবেন তাদের প্রতিও।

আল্লাহ আপনাদের সকলকে সর্বোত্তম প্রতিদান দিন।

------------------------------------------------

মূল আরবীঃ
মহামান্য শায়খ আব্দুল আযীয বিন আব্দুল্লাহ্ বিন বায রাহিমাহুল্লাহ্ সাবেক প্রধান, ইসলামী গবেষণা, ইফতা, দাওয়াত ও এরশাদ বিভাগ রিয়াদ, সৌদি আরব।

অনুবাদঃ
আব্দুন্ নূর বিন আব্দুল জব্বার

সম্পাদনাঃ
মোঃ জাকির হোসেন




সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×